নয়াদিল্লি: মোদী জমানায় একটাও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই বলেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। তাঁর দাবি, মোদী সরকারের একটাই লক্ষ্য শান্তি আর উন্নয়। কেবলমাত্র ভুল বার্তা প্রচার করা হচ্ছে বলে মনে করছেন তিনি।
দেশ জুড়ে গোরক্ষার নামে চলছে হিংসাত্মক ঘটনা। বারবার সেই খবর উঠে আসছে শিরোনামে। এর জন্য কী সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই প্রশ্নের উত্তরে নকভি বলেন, ‘বিজেপি সরকার এরকম কিছুই করছে না। কিছু দুষ্কৃতীই এসব করছে।’ তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে আরব কান্ট্রি আর ক্রিশ্চান দেশগুলোর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু, আমেরিকা থেকে আরব, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা প্রত্যেকের সঙ্গেই আদতে সম্পর্কের উন্নতি হয়েছে।’
এই প্রসঙ্গেই নকভি দাবি করেন, গত চার বছরে কোনও বড়সড় ‘দাঙ্গা’র ঘটনা ঘটেনি। একটা কোনও ছোট ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় বলও দাবি করেন তিনি। বলেন, রাজস্থান, হরিয়ানা কিংবা উত্তরপ্রদেশে এই ধরনের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যেই এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। অনেকে এখনও মুক্তিও পায়নি।
নকভি স্পষ্ট বলেন, ‘মোদী সরকার কোনও বিদ্বেষ ছাড়াই উন্নয়ন করেছে। এই সরকারের আমলে ২ কোটি ৬৬ লক্ষ সংখ্যালঘু ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তাদের মধ্যে ৬০ শতাংশ ছাত্রী রয়েছে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী। পাশাপাশি এবছর হজযাত্রীর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা মহিলাদের পুরুষসঙ্গী ছাড়াই হজে যাওয়ার অনুমোদন দিয়েছি। এবছর ১৪০০ মহিলা হজে যাচ্ছেন ভারত থেকে। স্বাধীন ভারতে এটা একটা রেকর্ড বলেও উল্লেখ করেন তিনি।
The post ”গত চার বছরে কী কোনও বড়সড় দাঙ্গার ঘটনা ঘটেছে?” appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KQWOmL
No comments