Home Top Ad

loading...

ভারতে অফিস খোলার অনুমতি পেল Bank Of China

Share:

নয়াদিল্লি: ভারতের ব্যাংকিং সেক্টরেও এবার ঢুকে পড়ল চিন। ভারতে এবার অফিস খুলতে পারবে ব্যাংক অফ চায়না। বুধবার সেই লাইসেন্স দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ চায়না সহ বহু বিদেশি ব্যাংক ভারতে অফিস খোলার জন্য আবেদন জানিয়েছিল আরবিআই-এর কাছে। এবার সেই আবেদনেই মিলল সম্মতি।

২০১৮-র ১ জানুয়ারি পর্যন্ত হিসেব বলছে, চিনের ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না লিমিটেড’ সহ মোট ৪৫টি বিদেশি ব্যাংকের অফিস রয়েছে ভারতে। এর মধ্যে ইউকে-র ব্যাংক ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড’-এরই সবথেকে বেশি ব্রাঞ্চ রয়েছে ভারতে। মোট ১০০টি অফিস রয়েছে ওই ব্যাংকের।

সিকিউরিটি ক্লিয়ারেন্স আগেই দেওয়া হয়েছিল ব্যাংক অফ চায়না-কে। এই নিয়ে দ্বিতীয় কোনও চিনা ব্যাংক ভারতে অফিস খুলতে চলেছে।

এসসিও সামিটে গিয়ে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় এই বিষয়টি নিয়ে কথা হয়েছিল। এরপরই চিনের ওই ব্যাংককে ভারতে অফিস খোলার অনুমতি দেওয়া হয়। ব্যাংক অফ চায়না হংকং ও সাংঘাইয়ের স্টক এক্সচেঞ্জের তালিকায় রয়েছে। এই ব্যাংক বাজারে ১৫৮.৬ বিলিয়ন পুঁজি বিনিয়োগ করেছে।

যেসব ব্যাংক ভারতে অফিস খোলার আবেদন জানিয়েছিল, তাদের মধ্যে রয়েছে ইরানের তিনটি ব্যাংক, দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংক, মালয়েশিয়ার একটি ব্যাংক ও নেদারল্যান্ডের একটি ব্যাংক। চিনের চারটি সবথেকে বড় ব্যাংকের মধ্যে একটি হল ব্যাক অফ চায়না। সম্পত্তির হিসেবের নিরিখে এটি চিনের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। ইরানের যে তিনটি ব্যাংক আবেদন জানিয়েছিল সেগুলি হল ব্যাংক পাসারগড়, পার্সিয়ান ব্যাংক ও সামান ব্যাংক। এছাড়া ওই তালিকায় ছিল দক্ষিণ কোরিয়ার কুকমিন ব্যাংক ও নংগুপ ব্যাংক। ছিল ব্যাংক অফ মালয়েশিয়া, আইএনজি ব্যাংক অফ নেদারল্যান্ড। এদের আবেদন খারিজ করে দিয়েছে ভারত।

The post ভারতে অফিস খোলার অনুমতি পেল Bank Of China appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IOusrn

No comments