Home Top Ad

loading...

বিকিনি ডে’তে টিনসেলের বিকিনি ক্যুইনদের দেখে নিন

Share:

মুম্বই : বলিউডে বিকিনি বেব মানেই গ্ল্যামারের ছড়াছড়ি৷ বলি নায়িকাদের প্রত্যেকের কাছে ফিটনেসে একটাই গোল৷ স্যুইমসুটে যেন তাঁদের একেবারে পারফেক্ট দেখায়৷ ক্যাটরিনা কাইফ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যেকেই এখন শ্যুটিং ফ্লোর ছাডা় অধিকাংশ সময়টা কাটান জিমে৷ ওয়ার্ক আউট করে ফ্ল্যাট অ্যাবস এনে সামার বডি বানানোই একমাত্র লক্ষ্য তাঁদের৷ কখনও স্ক্রিপ্টের ডিমান্ডে হোক কিংবা ফোটোশ্যুট, একটুও অতিরিক্ত মেদ যেন দেখা না যায়৷

এখনকার দিনে সাধারণ মেয়েরাও ফিটনেস ফ্রিক৷ আর তার কারণ কিছুটা এই অভিনেত্রীরাও৷ সাধারণ মহিলারাও এখন সামার ফিগারের জন্য সেলেব্রিটিদের ফিটনেস করেন৷ তাই আজ ইন্টারন্যাশনাল বিকিনি ডে তে বলি নায়িকাদের বিকিনি অবতার না দেখলে কি আর চলে!

প্রথমেই আসা যাক দেশী গার্লের প্রসঙ্গে৷ প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামারে হার মেনেছে হলিউডও৷ প্রিয়াঙ্কার সুবাদেই বলিউডে এসেছিল বিকিনির এক নয়া যুগ৷ ‘দোস্তানা’ ছবিতে গোল্ডেন মোনোকিনিতে সমুদ্রের জলেও আগুন ধড়িয়েছিলেন নায়িকা৷ বিচে দৌড়ে বেড়াচ্ছেন সুন্দরী৷ সেই দেখে ছবির দুই নায়ক জন এবং অভিষেকের চোখ তো কপালে উঠেইছে, সঙ্গে পর্দার এপারে বসে থাকা দর্শকদের চক্ষু চরকগাছ৷

ক্যাটরিনা কাইফও কম যান না৷ ক্যাটরিনার ফিটনেসকে টপকে যাওয়ার মতো কোনও অভিনেত্রীই হয়তো নেই টিনসেলে৷ এমন কোনও পোশাক নেই যা ক্যাটরিনাকে মানায় না৷ কিংফিশারের ক্যালেন্ডার গার্লসে বিকিনি পরে তিনি যতটা সাবলিল ছিলেন আজও ততটাই স্মার্টলি ক্যারি করেন বিকিনি৷

অন্যদিকে ক্যাটরিনার ঘনিষ্ঠ বান্ধবী আলিয়াও রয়েছেন এই তালিকায়৷ গোলগাল মিষ্টি চেহারার খোলস ছেড়ে এখন আলিয়া বলিউডের সেরা বিকিনি বেবদের মধ্যে একজন৷ ‘শানদার’ ছবিতে পিঙ্ক কালারের বিকিনি হোক বা ডেবিউ ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’এ পরা হলুদ বিকিনি৷ দু’রকম বিকিনিতে হটনেসের নতুন ডেফিনেশন এনে দিয়েছেন আলিয়া৷

‘লেডিজ ভারসেস রিকি বেহল’ ছবিতে স্যুইমিং পুলের দিকে এগিয়ে যাচ্ছেন অনুষ্কা শর্মা৷ পরণে কালো বিকিনি৷ যা মনোযোগসহকারে দেখছেন ছবির হিরো রণবীর সিং৷ অনুষ্কার বিকিনি অবতার কেবল এই ছবিতে নয়, ‘বদমাশ কোম্পানি’তেও হলুদ বিকিনিতে দেখা গিয়েছে তাঁকে৷

বিকিনির কথাই যখন হচ্ছে তখন কি আর করিনা কাপুর খানের কথা বাদ যায়৷ তাঁর নাম নিলে যেন এই তালিকা অসম্পূর্ণই থেকে যায়৷ করিনার সেই জিরো ফিগারের চর্চা আজও হয়৷ ‘তাশন’ ছবিতে জিরো ফিগার বানিয়ে বিকিনি পরেছিলেন তিনি৷ যা সেই সময় টক অফ দ্য টাউন হয়ে উঠেছিল৷ এরপর ‘কমবখত ইশক’ এও কালো মনোকিনি পরে দেখা যায় করিনাকে৷

The post বিকিনি ডে’তে টিনসেলের বিকিনি ক্যুইনদের দেখে নিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KCwNeD

No comments