Home Top Ad

loading...

শক্তিপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে দিলীপ

Share:

মুর্শিদাবাদ: নিহত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের শক্তিপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান দিলীপ ঘোষ৷ কথা বলেন নিহত ধর্ম হাজরার পরিবারের সঙ্গে৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, সংবিধান মানছে না শাসক দল৷ শাসকদলের সন্ত্রাস থেকে রক্ষা পেতে একমাত্র বিকল্প বিজেপি৷

পুরুলিয়ার বলরামপুরে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর রহস্যজট কাটেনি এখনও৷ এরইমধ্যে গত ২ জুলাই রহস্যজনক ভাবে শক্তিপুরের তালডাঙা এলাকায় ধর্ম হাজরার মৃতদেহ উদ্ধার হয়৷ ধর্ম এলাকায় বিজেপির কর্মী হিসাবেই পরিচিত৷ গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি৷ রবিবার সারারাত নিখোঁজ থাকার পর সোমবার বেলা ১১টা নাগাদ শক্তিপুর থানার তালডাঙা গ্রামের একটি বিল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷

আরও পড়ুন: সুখবর! দিঘার মোহনায় প্রচুর পরিমাণে ইলিশ উঠল

হাত পা বাধা অবস্থায় বিলের জলে ভেসে উঠতে দেখা যায় ধর্মের মৃতদেহ৷ এলাকার লোকজনই তা ভেসে উঠতে দেখেন৷ খবর দেওয়া হয় শক্তিপুর থানায়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ মৃতের পরিবার প্রথম থেকেই অভিযোগ তুলেছিলেন, ধর্মকে খুন করা হয়েছে৷ তাঁদের অভিযোগের আঙুল ছিল শাসকদলের দিকে৷

ঘটনার পর সপ্তাহ ফুরোতে চলল৷ অথচ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে৷ পুলিশের ভূমিকা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন খোদ বিজেপির রাজ্য সভাপতি৷ দিলীপ ঘোষ বলেন, যাদের নামে পুলিশে অভিযোগ করা হচ্ছে তারা বহাল তবিয়তে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে৷ অথচ পুলিশ নির্দোষদের তুলে নিয়ে যাচ্ছে৷ দু’দিন রেখে ছেড়ে দিচ্ছে৷ বিরোধীদের প্রতি এখানে যা মনোভাব তাতে বোঝাই যায় এ রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই৷

আরও পড়ুন: ছাত্রীদের অন্তর্বাসের রঙ ঠিক করে বিতর্কে স্কুল

দিলীপ ঘোষ বলেন, যেভাবে রাজ্য চলছে তাতে খুব শীঘ্রই এ রাজ্য হয় আফগানিস্তান না হয় বাংলাদেশ হয়ে যাবে৷ তাই সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টির পাশে থাকার আহ্বান জানান দিলীপ ঘোষ৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে ধরনের হিংসা চলছে, হত্যালীলা চলছে তার প্রতিরোধ করার জন্য বিজেপি রাস্তায় নেমেছে৷ আমরা থানা ঘেরাও করেছি৷ ডিএম অফিস ঘেরাও করেছি৷ দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছি৷ সুবিচার চাইতে বিজেপি সুপ্রিম কোর্টের দরবারেও যাবে বলে এদিন জানান তিনি৷

The post শক্তিপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে দিলীপ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lUMKhp

No comments