Home Top Ad

loading...

রেফারি আমাদের শেষ করেছে: ফালকাও

Share:

মস্কো: শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কলম্বিয়া৷ ম্যাচটিতে রেফারি মার্ক গিগার পক্ষপাত দোষে দুষ্ট বলে অভিযোগ করলেন কলম্বিয়ান স্ট্রাইকার ফালকাও৷ ম্যাচটিতে  রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় কলম্বিয়ান স্ট্রাইকারকে৷ ফালকাও সোজাসুজি সংবাদমাধ্যমকে জানালেন ‘রেফারি ইংরেজদের প্রতি পক্ষপাতিত্ব করেছেন৷ আমাদের ম্যাচে হারানোর পেছনে রেফারির হাত রয়েছে৷ উনি আমাদের শেষ করেছেন৷’

মঙ্গলবারে টাইব্রেকারের হাড্ডাহাড্ডি লড়াই বাদ দিলে ইংল্যান্ড-কলম্বিয়া বাকি ম্যাচ কিন্তু অপেক্ষাকৃত স্লো ছিল৷ আক্রমণে ইংল্যান্ড এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল করার তেমন ভালো সুযোগ আসেনি৷ বরং মাঠে বারবার উত্তেজনা ছড়িয়েছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে রেষারেষি৷ এমনই এক ঘটনায় জর্ডান হেনডারসনকে মাথা দিয়ে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন উইলমার বাররিওস৷ ম্যাচে ফাউল হয়েছে ৩৬ বার৷ মোট ৮ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন, যার মধ্যে কলম্বিয়ার ছয়জন৷ ম্যাচের ৫৭ মিনিটে কেনের ওপর পেছন থেকে চড়াও হয়ে ইংল্যান্ডকে পেনাল্টি উপহার দেন কার্লোস সানচেজ৷ এর জন্য হলুদ কার্ডও দেখেন তিনি৷

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন৷ ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড৷ এরপর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট এগিয়ে থেকেই শেষ করে ইংল্যান্ড৷ অতিরিক্ত সময়ের বেশ কয়েক মিনিট পেরিয়ে যায়৷ কেনরা হয়ত ধরেই নিয়েছিলেন তারা কলম্বিয়াকে ছিটকে শেষ আটে পা রাখছেন৷ কিন্তু অঘটন ঘটিয়ে অতিরিক্ত সময়ের তিন মিনিটে কলম্বিয়ার হয়ে সমতা ফেরান মিনা৷ এরপর পেনাল্টি শুট আউটে ৪-৩ ম্যাচ পকেটে পোরে ইংল্যান্ড৷ পেনাল্টি শুট আউটে চার নম্বর গোলটি করে দলকে জয় এনে দেন ইংল্যান্ডের মিড ফিল্ডার এরিক ডায়ার৷

The post রেফারি আমাদের শেষ করেছে: ফালকাও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KOwxW9

No comments