কলকাতা: প্রয়াত আলোকচিত্রী নিমাই ঘোষ। বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ এস এস কে এম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বহুদিন সত্যজিত রায়ের সহযোগী হিসেবে কাজ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা টলিউড।
নিমাই ঘোষের ক্যামেরার চোখ দিয়েই মানুষ চিনেছেন এক কালজয়ী পরিচালককে। যাঁর নাম সত্যজিত রায়। ২০১০ সালে ভারত সরকার নিমাই ঘোষকে ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়া হয়।
দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের অবসান। পঞ্জাবের স্বর্ণ মন্দির নিয়েও কাজের পরিকল্পনা করেছিলেন তিনি। ‘গুপিগাইন বাঘাবাইন’ থেকে পথ চলা শুরু সত্যজিত রায়ের সঙ্গে। মানিকবাবুর শেষ কাজ আগন্তুক পর্যন্ত সঙ্গ দিয়েছেন তিনি।
এছাড়া মৃণাল সেনের সঙ্গেও কাজ করেছেন নিমাইবাবু। শুধু মৃণাল সেন নয় বা সত্যজিত রায় নয় স্বর্ণযুগের বহু নায়িকা সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর সকলের সঙ্গেই কাজ করেছিলেন তিনি। ক্যামেরায় ছবি তোলার আগে নিজের মাথায় সেই ছবিটি ভালো ভাবে গেঁথে নিতেন এটাই ছিল তাঁর বিশেষত্ব। প্রায় ১,২০,০০০ টিরও বেশি সাদা কালো ছবি রয়েছে তাঁর তালিকায়। আরও এক নক্ষত্রপতনে শোকের ছায়া টলি মহলে।
The post প্রয়াত আলোকচিত্রী নিমাই ঘোষ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KOfELg
No comments