Home Top Ad

loading...

রাহুল গান্ধী কোকেন আসক্ত: সুব্রহ্মণ্যম স্বামী

Share:

নয়াদিল্লি: নিয়মিত মাদক সেবন করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে খুব সাধারণ মাদক নয়। কোকেন-এর নেশা রয়েছে নাকি ভারতের প্রধানমন্ত্রী পুত্রের। শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

আরও পড়ুন- থানার সামনে থেকে কনস্টেবলকে অপহরণ জঙ্গিদের

ঘটনার সূত্রপাত, পঞ্জাব মাদক আসক্তি নিয়ে পঞ্জাব প্রশাসনের একটি নির্দেশিকা ঘিরে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং নির্দেশ দিয়েছেন যে সরকারি চাকরি করতে হলে সকল প্রার্থীকে আগে ডোপ টেস্ট দিতে হবে। সেই টেস্টে উত্তীর্ণ হতে পারলে তবেই মিলবে চাকরি। শুধু তাই নয়, পদোন্নতির ক্ষেত্রেও প্রতি পদে নেওয়া হবে ডোপ টেস্ট।

ডোপ টেস্টে পাস না করতে পারলে খোয়া যেতে পারে সরকারি চাকরি। পুলিশ সহ সকল সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছেন কংগ্রেস শাসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

আরও পড়ুন- কলকাতায় ইউরেনিয়াম সহ গ্রেফতার পাঁচ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হারসিমরাত কৌর বাদল। মোদী সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হারসিমরাত কৌর বাদল পঞ্জাবের সকল রাজনৈতিক নেতাদেরও ডোপ টেস্টের সম্মুখীন হওয়ার দাবি করেছিলেন। তিনি যুক্তি দেখিয়েছিলেন যে সকল পঞ্জাববাসী যদি মাদকাসক্ত হয়ে থাকে তাহলে রাজনৈতিক নেতাদেরও ডোপ টেস্ট হওয়া উচিত।

মাদক নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং পঞ্জাবের বাসিন্দা কেন্দ্রীয় মন্ত্রীর তর্কাতর্কির পরে এই বিতর্কে নিজেকে সামিল করেছেন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। রাজ্যসভার এই বিজেপি সাংসদ বলেছেন, “কেন্দ্রীয় মন্ত্রী হারসিমরাত কৌর বাদল রাহুল গান্ধীর কথা ভাবছেন। যদি রাজনৈতিক নেতাদের ডোপ টেস্ট নেওয়া হয় তাহলে রাহুল গান্ধী পাস করতে পারবেন না। কারণ, কংগ্রেস সভাপতি নিয়মিত কোকেন সেবন করেন।”

The post রাহুল গান্ধী কোকেন আসক্ত: সুব্রহ্মণ্যম স্বামী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IXtNDQ

No comments