Home Top Ad

loading...

সময় সুযোগ এলে এ রাজ্যে লগ্নি হবে: টাটা কর্তা

Share:

কলকাতা: উপযুক্ত সময় সুযোগ এলে এ রাজ্যে লগ্নি করা হবে৷ বৃহস্পতিবার কলকাতায় এসে এমনই ইঙ্গিত দিয়েছেন টাটা গোষ্ঠী তথা টাটা গ্লোবাল বিভারেজের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন ৷ তিনি এদিন কলকাতায় উপস্থিত হয়েছিলেন টাটা গ্লোবাল বিভারেজের বার্ষিক সাধারণ সভায়৷ এ রাজ্য প্রসঙ্গে তিনি জানান, টাটা গোষ্ঠী পশ্চিমবঙ্গের প্রতি দায়বদ্ধ৷ আপাতত তাঁরা সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন৷ তিনি আশ্বাস দেন, তেমন সুযোগ এলে এখানে বিনিয়োগ করা হবে৷

প্রসঙ্গত, বাম জমানায় টাটা গোষ্ঠীর এ রাজ্যের সিঙ্গুরে ন্যানো গাড়ি প্রকল্প গড়তে চায়৷ কিন্তু সেই প্রকল্পের জন্য সিঙ্গুরে জমি দেওয়া নিয়ে অনিচ্ছুক কৃষকদের বিরোধিতা এবং আন্দোলনের জেরে টাটা গোষ্ঠী ওই গাড়ি প্রকল্প সরিয়ে নিয়ে যায় গুজরাতের সানন্দে৷ সেদিন সেই আন্দোলনে অনিচ্ছুক কৃষকদের পাশে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজ্যে পালাবদলের ফলে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রতিশ্রুতি পালনে কৃষকদের জমি ফিরিয়ে দিতে উদ্যোগী হলে টাটা গোষ্ঠীর সঙ্গে মামলা হয় এবং সেই মামলায় রাজ্য সরকার জয়ী হয়৷ তবে রাজ্য সরকারের সঙ্গে এই শিল্পগোষ্ঠীর সম্পর্ক জটিলতা রয়ে গিয়েছে বলেই মনে করে শিল্প ও বাণিজ্যমহল৷

এদিন এ রাজ্য সম্পর্কে চন্দ্রশেখরন মনে করান, তাঁদের টিসিএসের ক্যাম্পাস এখানে রয়েছে, তাছাড়াও আর কিছু প্রকল্প রয়েছে ৷ পাশাপাশি অন্যান্য সুযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এদিন টাটা কর্তাকে সিঙ্গুর এবং ন্যানো প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব এড়িয়ে যান৷ জানান এই বিষয়ে কথা শুনতে হলে এই শিল্প গোষ্ঠীর অন্যতম সংস্থা টাটা মোটর্সের সভাতেই আসতে বলেন৷

এদিকে টাটা গোষ্ঠী এবার ফুড এবং বিভারেজ দুই ব্যবসাকে একটি কোম্পানির অধীনে নিয়ে আসতে পারে ৷ এই প্রসঙ্গে চন্দ্রশেখর জানান, এই বিষয়ে প্রস্তাব এলে তখন তা বোর্ডে পেশ করা হবে আলোচনার জন্য৷ প্রসঙ্গত টাটা কেমিক্যালসের অধীনে রয়েছে এই শিল্প গোষ্ঠী নুন মসুর ডাল ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ৷ অন্যদিকে টাটা গ্লোবাল বিভারেজ অধীনে নানা ব্র্যান্ডের চা, কফি এবং পানীয় জল রয়েছে ৷

The post সময় সুযোগ এলে এ রাজ্যে লগ্নি হবে: টাটা কর্তা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IV67QH

No comments