স্টাফ রিপোর্টার, সোনারপুর: গৃহবধূর কম্বলচাপা দেহ উদ্ধার করল পুলিশ৷ সোনারপুরের রানিয়ার সুকান্তকাননের ঘটনা৷
ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে গুড়িয়া রানী নামে ওই গৃহবধূর কম্বলচাপা দেহ। গলায় আঘাতের চিহ্ন রয়েছে৷ এছাড়া নাক ও মুখে রক্তের দাগ ছিল বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, ভাড়া বাড়িতে স্বামী স্ত্রী ও দুই সন্তান থাকতেন৷ মঙ্গলবার দুই সন্তানকে নিয়ে স্বামী টিঙ্কু সাউ চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কারোর আওয়াজ না পাওয়াতে বাড়ির মালিকের সন্দেহ হয়৷ তিনি দরকা খুলে দেখেন ঘরের মধ্যে বিছানায় পড়ে রয়েছে গৃহবধূ। এরপরেই তিনি প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় সোনারপুর থানায়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্ত হবে বলে জানা গিয়েছে৷ তারপরেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অনুমান করা হচ্ছে, স্বামীর হাতেই খুন হয়েছেন গৃহবধূ। কারণ ঘটনার পর থেকেই দুই সন্তানকে নিয়ে পলাতক টিঙ্কু সাউ৷
মনে করা হচ্ছে, রাতের বেলাতেই স্ত্রীকে খুন করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছেন ওই ব্যক্তি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর অনেক প্রশ্নের উত্তর মিলবে। তবে তার আগে বাড়ির মালিক ও প্রতিবেশীদের তরফ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। একমাস আগে এই বাড়িতে ভাড়ায় আসে তারা। কারোর সাথেই বিশেষ কথা বলত না বলে দাবি প্রতিবেশীদের৷ এরপরেই এধরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷
The post সোনারপুর থেকে উদ্ধার গৃহবধূর কম্বলচাপা দেহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KKYBcJ
No comments