স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: বেআইনিভাবে বালি পাচারের সময় ১২টি লরি আটক করলেন ভূমি রাজস্ব দফতরের কর্মীরা৷ ঘটনাটি বাঁকুড়ার ওন্দা থানা এলাকার ভেদুয়াশোল গ্রাম সংলগ্ন এলাকার৷ সূত্রের খবর, ওই এলাকার দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচারের সময় ওই লরিগুলিকে হাতেনাতে ধরে ফেলেন ভূমি রাজস্ব দফতরের কর্মীরা৷
আরও পড়ুন: মেসিদের কোচ হতে চান আর্জেন্তাইন তারকা
এই ঘটনায় আটক গাড়ির মালিকদের কাছ থেকে মোট ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সূত্রের খবর৷ বর্ষার কারণে গত ১৭ জুন থেকে ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে জেলার নদীগুলি থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ তারপরেও বেশ কিছু নদী থেকে বেপরোয়াভাবে বালি পাচারের অভিযোগ উঠছিল৷
আরও পড়ুন: জিও ফোনে আসছে একগুচ্ছ নতুন অ্যাপ, জেনে নিন
অবৈধভাবে বালি পাচারের খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ভূমি দফতরের আধিকারিকরা বুধবার গভীর রাতে ওন্দার ভেদুয়াশোলে হানা দেয় প্রথম দিনেই বড় সড় সাফল্য পেল এই যৌথ অভিযান৷ বালিবোঝাই ১২টি লরি আটক করে তারা৷ এবার জেলার অন্যান্য বালিঘাট গুলিতেও এভাবেই অতর্কিতে হানা দিয়ে অভিযান চালানো হবে বলেও প্রশাসন সূত্রে পাওয়া জানা গিয়েছে৷
আরও পড়ুন: ‘নতুন সরকারের আমলে ভারত-পাক সম্পর্কের উন্নতি’
The post বেআইনি বালি পাচার, আটক ১২টি লরি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KMOrIJ
No comments