কলকাতা: কিছুদিন আগেই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হয়েছিল ‘উমা’ ছবির। এবার রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল এ মনোনীত হয়েছে সৃজিত মুখোপাধ্যায়য়ের ‘উমা’। টরেন্টো তে প্রায় ৫ দিন ধরে চলে এই ফিল্ম ফেস্ট।
সৃজিতের এই ছবিতে রয়েছে সামাজিক বার্তা। যারা ছবিটি দেখেছেন তাঁরা প্রায় সকলেই জানেন একটা অসুস্থ বাচ্চা মেয়ের লড়াইয়ের গল্প তুলে ধরেছিলেন সৃজিত। যদিও এই ছবিটি একটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন তিনি।
তবে এটি প্রথম নয় এর আগে ২০১০ সালে ‘অটোগ্রাফ’ এবং ২০১৫ সালে ‘রাজকাহিনি’র পর এটা তাঁর তৃতীয় ছবি যেটা ফেস্টিভ্যালে দেখানো হল৷ তিনি আগেও বলেছিলেন ‘উমা’ তার জীবনের অত্যন্ত কাছের একটি সিনেমা। কতটা ভালোবাসা দিয়ে ছবিটি তিনি তৈরি করেছেন তা বোঝা যায় তাঁর এই অসাধারণ সাফল্য থেকেই।
প্রসঙ্গত, একটি সত্য ঘটনাকে ক্যামেরার পর্দায় বুনেছেন পরিচালক৷ একটি কানাডিয়ান ছেলের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে গোটা সিনেমাটি৷ ইভান নামক ছেলেটি একটি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়৷ মৃত্যুর শেষ প্রান্তে এসে তাঁর ইচ্ছা হয় ক্রিসমাস দেখার৷ তবে তাঁর আয়ু কম থাকার জন্য বাবা সেই ইচ্ছা পূরণ করার পদক্ষেপ নেন৷ ঘটনাটির পর ইভান পরিচিত হয় ‘দ্য বয় হু মুভড ক্রিসমাস’ নামে৷
স্বাভাবিকভাবে গল্পটি পরেই তিনি সিদ্ধান্ত নেন বিষয়টি সিনেমায় রূপান্তর করবেন৷ তবে বাঙালীয়ানার মোড়কে৷ যার জেরে ক্রিসমাসের বদলে দূর্গাপুজো কে বেছে নিয়েছেন তিনি৷
The post টরেন্টো পাড়ি দিল সৃজিতের ‘উমা’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tZ4xI2
No comments