Home Top Ad

loading...

আপত্তিকর পোশাকে বাধ্য করা হত! নাইটক্লাব থেকে উদ্ধার ৩২ মহিলা

Share:

বেঙ্গালুরু: নাইটক্লাব থেকে উদ্ধার করা হল ৩২ জন মহিলাকে। বেঙ্গালুরু ইন্দিরানগরের ঘটনা। পুলিশ তল্লাশি চালাচ্ছিল একাধিক নাইট ক্লাবে। সেইসময় ওই নাইটক্লাব থেকে বের করা হয় মহিলাদের। ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

বেঙ্গালুরুর ওই এলাকার ৮০ ফুট দীর্ঘ রাস্তার দু’‌পাশে রয়েছে একাধিক পাব এবং নাইটক্লাব। সেখানেই তল্লাশি চালায় পুলিশ। অভিযোগ, সেখানে একটি পাবে নাকি মহিলাদের আপত্তিকর পোশাক পরতে বাধ্য করা হয়। সেটাই শেষ নয়, এর পাশপাশি নানা ধরনের অশালীন আচরণেও বাধ্য করা হয়। সেখান থেকে ৩২ জন যুবতীকে উদ্ধার করে পুলিশ। ওই নাইটক্লাবের মালিককেও গ্রেফতার করা হয়।

ডেপুটি পুলিশ কমিশনার অজয় হিলোরি ট্যুইট করে জানিয়েছেন, এই পাবে মহিলাদের অশালীন পোশাক পরতে এবং আপত্তিকর আচরণ করতে বাধ্য করা হত। পাবের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জীবনবীমা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এই প্রথম নয় এর আগেও বেঙ্গালুরুর একাধির পাব এবং নাইটক্লাবে আপত্তিকর কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই এই তল্লাশি বলে জানিয়েছে পুলিশ।

The post আপত্তিকর পোশাকে বাধ্য করা হত! নাইটক্লাব থেকে উদ্ধার ৩২ মহিলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ntw5Oz

No comments