Home Top Ad

loading...

যোগীকে জিনস পরার পরামর্শ আজম খানের

Share:

লখনউ: মাদ্রাসা পড়ুয়াদের পোশাক পরিবর্তনের আগে খোদ মুখ্যমন্ত্রী যেন জিনস পরে ঘুরে বেড়ান৷ এমনই জানালেন উত্তরপ্রদেশের হেভিওয়েট সপা নেতা আজম খান৷ তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ এদিকে খানের মন্তব্যে সরগরম হতে শুরু করেছে গো বলয়ের রাজনীতি৷

মাদ্রাসা পড়ুয়াদের পোশাক পাল্টে দেওয়ার পক্ষে বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার৷ সেখানে মুসলিম পড়ুয়াদের চিরাচরিত কুর্তা-পায়জামার বদলে সাধান জামা-প্যান্ট পরার জন্য সরকারি নিয়ম আনা হচ্ছে৷ এতেই বিতর্ক শুরু৷ সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী সমাজবাদী পার্টির হেভিওয়েট নেতা আজম খান৷ একাধিকবার বিতর্কিত মন্তব্যের কারণে তিনি চর্চিত হয়েছেন৷

আজম খান জানিয়েছেন, গেরুয়া বসন ত্যাগ করুন যোগী আদিত্যনাথ৷ তার বদলে জিনস পরে কর্মস্থলে যান৷ এরপরেই আজম খানের প্রশ্ন, যদি কোনও মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারের চাপিয়ে দেওয়া পোশাক বিধি মানতে নারাজ হয় তাহলে কী শাস্তি দেওয়া হবে ?

আগেই আজম খান যোগী সরকারের মাদ্রাসা পোশাক নিয়মের সমালোচনা করে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে বিজেপির প্রবল সমালোচনা করেন৷ তিনি বলেছিলেন, ইন্দিরা গান্ধীর জমানায় জরুরি অবস্থা ঘোষণা করে দেশজুড়ে জারি করা হয়েছিল৷ এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে অঘোষিত জরুরি অবস্থা৷ এই পরিস্থিতি আরও ভয়ানক৷

The post যোগীকে জিনস পরার পরামর্শ আজম খানের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IQRGgA

No comments