ইসলামাবাদ: নতুন সরকার গঠন হলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকেই যাবে৷ এমনই জানালেন ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া৷ তিনি বলেছেন, আসন্ন পাক সাধারণ নির্বাচন দুই রাষ্ট্রের সম্পর্ক নতুন করে তৈরি করতে চলেছে৷
বৃহস্পতিবার ইসলামাবাদে এক সেমিনারে অংশ নেন ভারতীয় হাইকমিশনার৷ সেখানা তিনি বলেন, আমরা আশা করি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর যে গরম সম্পর্ক তৈরি হয়ে রয়েছে আসন্ন নির্বাচনের পর তাতে প্রলেপ পড়তে পারে৷ বিভিন্ন ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করেই ইসলামাবাদ সতার কূটনৈতিক অবস্থান নির্ণয় করবে৷
পাকিস্তানের সাধারণ নির্বাচন চলতি মাসেই৷ এই নির্বাচনে ক্ষমতাসীন পিএমএল(এন) বনাম বিরোধী পিপিপির লড়াই যেমন রয়েছে৷ তেমনই অন্যতম শক্তি হিসেবে উঠে এসেছে ইমরান খানের দল পিটিআই৷ বিভিন্ন প্রাক নির্বাচনী ফলাফলে ইঙ্গিত পাকিস্তান তেহরিক ই ইনসাফ ক্ষমতা দখল করতে পারে৷ ইমরান খান পাক রাজনীতিক হিসেবে সুপরিচিত৷ আবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট আইকন৷ তাঁর ক্রিকেটীয় ক্লিন ইমেজ কি ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্থাপনে ভূমিকা নিতে চলেছে ? উঠছে এই প্রশ্ন৷
পাকিস্তান থেকে পরিচালিত হওয়া ভারত বিরোধী জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে একাধিকবার দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে৷
The post ‘নতুন সরকারের আমলে ভারত-পাক সম্পর্কের উন্নতি’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KMO8h3
No comments