স্টাফ রিপোর্টার, কলকাতা: অফিস টাইমে অ্যাপ ক্যাবে সার্জ নেওয়া যাবে না৷অ্যাপ ক্যাব নিয়ে বৈঠকে সিদ্ধান্ত রাজ্যের৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতি মাসে রাজ্যকে সার্জ নিয়ে স্টেটমেন্ট দিতে হবে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে৷ বেস ফেয়ার-সার্জ চার্জ নিয়ে স্টেটমেন্টের ভিত্তিতে ভাড়ার তালিকা বানাবে রাজ্য সরকার৷ সর্বোচ্চ ৪৫% সার্জ নেওয়া যেতে পারে ৷ ক্যাবচালকদের আয়ও বাড়ানো হতে পারে৷ সিদ্ধান্তের কথা ক্যাব সংস্থাগুলিকে জানাল রাজ্য৷এই তৎপরতায় খুশি যাত্রীরা।
এতদিন পর্যন্ত ওলা-উবরের ভাড়ায় সরকারের কোনও নিয়ন্ত্রণ ছিল না। সেই সুযোগ নিয়ে সংস্থাগুলিও খেয়ালখুশি মতো যখন-তখন ভাড়া বাড়িয়ে দিত। বেশি চাহিদা হলেই ভাড়া বেড়ে যেত দেড় থেকে তিন গুণ পর্যন্ত। বিশেষত প্রাকৃতিক বিপর্যয় কিংবা মিছিল-মিটিংয়ের সময় সার্জ প্রাইস অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। তাতে বাড়তি গাঁটের কড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে হয় যাত্রীদের।
এই অভিযোগ ওঠার পরই পরিবহণ দফকর থেকে চিঠি দিয়ে বিষয়টি জানতে চাওয়া হয়।যাত্রী সাধারণের এই ক্ষোভের আঁচ পেয়েই রাজ্য সরকার ভাড়ায় রাশ টানতে উদ্যোগী হয়। দুই সংস্থাকে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তরেই দুই সংস্থার তরফে জানানো হয়, ভাড়ার উপর দেড় থেকে তিন গুণ পর্যন্ত সারচার্জ বসায় তারা।
এরপর বুধবার কসবার পরিবহণ ভবনে দুই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি জানান, রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্জ চার্জ নেওয়া যাবে না৷এবং মূল ভাড়ার উপর কোনও পরিস্থিতিতেই ৪৫ শতাংশের বেশি সারচার্জ নেওয়া যাবে না। দুই সংস্থার প্রতিনিধিরাও বিষয়টি মেনে নিয়েছেন বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।২০ জুলাই ফের অ্যাপ ক্যাব নিয়ে বৈঠক করবে রাজ্য সরকার৷
এ দিনের বৈঠকে যাত্রী নিরাপত্তা নিয়েও নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, চালকদের অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, তা জানতে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। সংস্থার পাশাপাশি পুলিশের কাছেও চালকদের তথ্য থাকবে, যাতে কোনও অঘটন ঘটলে চালকদের সম্পর্কে দ্রুত তথ্য পেতে পারে পুলিশ।
The post ওলা-উবেরের ভাড়ায় রাশ টানল সরকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MKdUTy
No comments