স্টাফ রিপোর্টার, কলকাতা: মুকুল রায়ের নতুন assignment – লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙ্গন ধরাতে হবে। বড় ভাঙ্গন, শাসক দলের শীর্ষ নেতৃত্বেই ফাটল দেখতে চায় বিজেপি সভাপতি অমিত শাহ। দায়িত্ব দেওয়া হয়েছে মুকুলকে।
২০১৭ এর নভেম্বরে বিজেপিতে এসেছেন মুকুল। মূলত , নির্বাচন এবং সংগঠনের কাজেই বেশি ব্যস্ত থাকেন। মুকুল বিজেপিতে আসার পর তৃণমূলের ঘর ভেঙে বিজেপির ঘর ভর্তি হয়েছে ‘তৃণমূল স্তরে’। কিন্তু তৃণমূল থেকে কোনও বড় নেতাকে বিজেপিতে আসতে দেখা যায়নি। লোকসভা নির্বাচনের আগে মুকুলের নতুন assignment , সেকারণেই গুরুত্বপূর্ণ।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, ২২টি লোকসভা আসনের স্বপ্ন পূরণ হবে তখনই, যদি, তৃণমূলের উঁচুতলার ভাঙ্গন ধরানো যায়।
তবে বিজেপির যেকোনো নেতার পক্ষে এই কাজ সম্ভব নয়। রাজ্য রাজনীতিতে Game Changer হিসেবে এই কাজ করতে একমাত্র মুকুল রায়ই পারেন।
সুপ্রিম কোর্টে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত জরুরি মামলা চলছে। বিনা লড়াইয়ে জিতে আসা আসনগুলো তৃণমূল আদৌ রাখতে পারবে কিনা তা নিয়ে কোর্ট রায় দেবে শুক্রবার। আর মধ্যেই, বুধবার বিকেলে, মুকুলের সঙ্গে বৈঠকে বসেছে দলের শীর্ষ নেতৃত্বের একাংশ। তৃণমূল ভেঙে বড় মুখকে রাজ্য বিজেপিতে এনে লোকসভার আগেই রাজ্য রাজনীতিতে বড় ধামাকা করতে চাইছে বিজেপি।
কীভাবে তা সম্ভব হতে পারে। তৃণমূল সংসদের বিজেপিতে নাম লেখানো এক কোথায় অসম্ভব। সূত্রের খবর, আপাতত, লোকসভার প্রার্থী নির্বাচনের দিকে নজর রাখা হচ্ছে। জয়ী প্রার্থীদের দল পরিবর্তন সম্ভব নয়। তাঁরা নিজেদের কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন। কিন্তু যেসব কেন্দ্রে তৃণমূল হেরে গিয়েছিল, সেই কেন্দ্রে টিকিট পাওয়া নিয়ে দলের মধ্যেই লড়াই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের বাতিল করবেন, তাঁদের রাজনৈতিক গুরুত্ব মেপে প্রস্তাব দিতে পারে বিজেপি। monitoring এবং negotiate করবেন মুকুল।
সূত্রের খবর, তৃণমূলের জেলাস্তরের অনেক নেতাই নাকি তলায় তলায় মুকুলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তৃণমূলের উচ্চমহলে এই খবর পৌঁছেও গিয়েছে। তাঁদের উপর নজরও রয়েছে। ওই নেতারাও তা ভালো করেই জানেন। কিন্তু তৃণমূলে তাঁদের ভবিষ্যৎ কী তা নিয়েই তাঁরা সন্দিহান। তাঁরা ভাবছেন, এই মুহূর্তে মুকুল রায়ই তাঁদের একমাত্র পথ হয়ে উঠতে পারে।
মুকুল ঘনিষ্ঠ এক নেতার কোথায়, “লোকসভার আগে , পিকচার আভি বাকি হায় …”
The post লোকসভার আগেই তৃণমূল ভাঙুন, মুকুলকে নির্দেশ অমিতের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u6cbQV
No comments