ম্যাঞ্চেস্টার: ক্যাপ্টেন কোহলির মুকুটে আরও একটি পালক! ইংল্যান্ড সফরে প্রথম মাঠে নেমেই রের্কড বুকে নাম তুললেন কোহলি বিরাট৷ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০০ রান করলেন কোহলি৷ দ্রুততম দু’হাজারি টিম ইন্ডিয়ার অধিনায়ককে অভিনন্দন বোর্ডের৷
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যক্তিগত ৮ রানে পৌঁছতেই ২০০০ রানের মাইলস্টোনে পৌঁছে যান কোহলি৷ মাত্র ৬০টি ম্যাচে মাইলস্টোন ছুঁলেন বিরাট৷ বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন কোহলি৷ তাঁর আগে তিন ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দু’ হাজার রানের গণ্ডি টপকেছেন৷ এর হলেন কিউয়ি ব্যাটসম্যান মার্টিন গাপ্তিল (২,২৭১) ও ব্রেন্ডন ম্যাকালাম (২১৪০) এবং পাক ব্যাটসম্যান শোয়েব মালিক (২,০৩৯)৷ বিরাটের দু’দিন আগে অর্থাৎ রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে এই মাইলস্টোন ছুঁয়েছেন শোয়েব৷
বিরাটের আগে দ্রুততম দু’হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন ম্যাকালাম৷ প্রাক্তন কিউয়ি অধিনায়ক ২০০০ রানে পৌঁছতে খেলেছিলেন ৭১টি ম্যাচ৷ তিনি নিয়েছিলেন ৬৬টি ইনিংস৷ আর কোহলি মাত্র ৫৬টি ইনিংসে দু’হাজার রানের গণ্ডি টপকে যান৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ ম্যাচের সিরিজে ব্যর্থ না-হলে আরও আগে মাইলস্টোন ছুঁতে পারতেন বিরাট৷ সদসমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে শূন্য এবং দ্বিতীয় ম্যাচে মাত্র ৯ রান করেছিলেন ক্যাপ্টেন কোহলি৷
কোহলির পরেই দু’হাজারের মাইলস্টোনের সামনে রয়েছেন আরও এক ভারতীয়৷ মাইলস্টোন থেকে মাত্র ১৯ রান দূরে রয়েছেন রোহিত শর্মা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে আরও দু’টি টি-২০ ম্যাচ রয়েছে ভারতের৷ সুতরাং এই সফরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দু’ হাজারের মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার ডানহাতি ওপেনারের সামনে৷
The post দ্রুততম দু’হাজারিকে বিরাট অভিনন্দন বোর্ডের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2z6PLoA
No comments