Home Top Ad

loading...

জোড়া ঘূর্ণাবর্তে আরও ভারী পূর্বাভাস

Share:

স্টাফ রিপোর্টার, কলকাতা : উত্তরবঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এতেই তৈরি হয়েছে আতঙ্ক।

গত পাঁচ দিন ধরেই ভারি বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। জলমগ্ন হয়েছে পড়েছে উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে পাহাড় সর্বত্র। বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছে, বিহার ও ওড়িশার উপর দুটি ঘূর্ণাবর্ত রয়েছে সেটি বর্ষার বৃষ্টিকে আরও শক্তিশালী করবে।

গত ২৪ ঘণ্টায় বাগডোগরায় ১৩৫.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে বৃষ্টির পরিমান ১৪১.৮ মিলিমিটার। দার্জিলিঙে বৃষ্টি হয়েছে ৬৫ মিলিমিটার। হাওয়া অফিস সূত্রে খবর বিহার ও ওড়িশার উপর ঘূর্ণাবর্তের জেরে আগামী তিন দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমান বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

The post জোড়া ঘূর্ণাবর্তে আরও ভারী পূর্বাভাস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2m0tMq1

No comments