মুম্বই: রাজ্যের কয়েক লক্ষ মহিলাকর্মীর জন্য সুখবর। সন্তানের দেখভাল করার জন্য এবার বিশেষ ছুটি দেবে রাজ্য সরকার। এমনই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র। সন্তানের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত এই ছুটি নেওয়া যেতে পারে। ১৮০ দিনের সবেতন ছুটি দেওয়া হবে মহিলাকর্মীদের।
অনেক সরকারী মহিলাই অভিযোগ করেছেন যে কাজের চাপে এবং ছুটি কম থাকায় তাঁরা সঠিকভাবে সন্তানদের দিকে নজর দিতে পারছেন না। ক্রমাগত অভিযোগ আসার পরই মহারাষ্ট্র সরকার এই বিষয়ে তত্পর হয়। যদি স্ত্রী বেঁচে না থাকেন, সেক্ষেত্রেও বাবাদেরও এই ছুটি দেওয়া হবে। সন্তানের পরীক্ষা বা যে কোনও কাজের জন্য দেওয়া হবে এই ছুটি।
সেরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার। সরকারি সূত্রে জানা গিয়েছে, মহিলা কর্মীদের ক্ষেত্রে এই ছুটি খুবই কার্যকরী হবে। বিশেষ করে তাঁদের সন্তান যখন দশম এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে, তখন এই ছুটি নেওয়ার বিশেষ প্রয়োজন হয়।
সন্তানদের পড়াশোনার দিকেও নজর দিতে পারবেন বাবা-মায়েরা। বছরে তিনবার এই ছুটি নিতে পারবেন মহিলা ও পুরুষ সরকারী কর্মীরা।
The post সন্তানের ১৮ না হওয়া পর্যন্ত মহিলাদের বিশেষ ছুটি দেবে সরকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KEyNT1
No comments