Home Top Ad

loading...

বিএড দের অগ্রাধিকার কেন? আন্দোলনে ঝাঁপাতে চলেছে ডিএড করা ছাত্র-ছাত্রীরা।

Share:
নজরবন্দি ব্যুরোঃ  সদ্য NCRTএকটি নতুন নিয়ম প্রকাশ করে, সেখানে বলা হয়েছে বি এড ডিগ্রি করা ছাত্র-ছাত্রীরা এবার থেকে টেট পরীক্ষাতে বসতে পারবেন। আর এই ঘোষণার পরে থেকে হবু শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে জোরালো বিতর্ক।

ডিএড করা ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশের মতে, বিএড দের কে যদি প্রাইমারিতে বসতে দেবার ছাড়পত্র দেয় NCRT, তবে সেক্ষেত্রে বেশকিছু দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে তারা। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি আন্দোলনে নামতে চলেছেন ডি এড করা চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি আদালতে দায়ের হতে চলেছে মামলা। তারা যে দাবি নিয়ে আন্দোলনে নামতে পারেন, ১. ডিএড দের কে প্রাইমারি পরীক্ষাতে অগ্রাধিকার দিতে হবে। তাদের চাকরি দেবার পর কিছু ফাঁকা পদ পড়ে থাকলে তবে বিএড দের নিয়োগ করা যেতে পারে। ২. বিএড দের যদি প্রাইমারিতে বসতে দেয়,তাহলে ডিএড দের যাদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নাম্বার আছে তাদেরকে ১-১২ স্তরের সব পরীক্ষাতে বসতে দিতে হবে।


from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2MQGOBP

No comments