ম্যাঞ্চেস্টার: বিরাটব্রিগেডের সদ্যসমাপ্ত আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় ম্যাচে ওপেনিং ব্যাট করতে নেমে ৩৬ বলে ৭০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন৷ আয়ারল্যান্ড সফর শেষ করে টেমস নদীর তীরে পৌঁছেছে ‘মেন ইন ব্লু’৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেই অপরাজিত ১০১ রানের অনবদ্য ইনিংস খেলে ব্লু’ব্রিগেডের জয় নিশ্চিত করেন রাহল৷
ব্রিটিশদের ১৫৯ রানে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শিখর ধাওয়ান আউট হন৷ ফার্স্ট ডাউনে ব্যাট করতে ক্রিজে আসেন রাহুল৷ ‘মেন ইন ব্লু’র এই মারকুটে ব্যাটসম্যান শুরু থেকেই ইংরেজ বোলারদের উপর নির্মম ছিলেন৷ ৫টি ছয় এবং ১০টি চারের সাহায্যে মাত্র ৫৪ বলে ১০১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাহুল৷ ২৬ বছর বয়সি রাহুলের এটি দ্বিতীয় আর্ন্তজাতিক টি-২০ শতরান৷ এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫১ বলে ১১০ রানের অপরাজিত থাকার ইনিংসটি খেলেছিলেন ভারতের এই তরুণ তুর্কী৷
পুরো ম্যাচ জুড়ে ইংল্যান্ডের বোলারদের নিয়ে একপ্রকার খেলা করলেন রাহুল৷ ‘মেন ইন ব্লু’র এই ব্যাটসম্যানকে থামানোর কোনও রাস্তা খুঁজে পাননি ইংরেজ বোলাররা৷ আইপিএল থেকেই ফর্মে রয়েছেন রাহুল৷ গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের শুরুতেই সেঞ্চুরি পাওয়াতে সামনের ম্যাচগুলিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন রাহুল৷
রাহুল ছাড়াও ৩০ বলে ৩২ রান করে আউট হন রোহিত শর্মা৷ অবশ্য প্রথম ওভারেই ওপেনার শিখর ধাওয়ানকে মাত্র চার রানে বোল্ড করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ব্রিটিশ পেসার উইল৷ কিন্তু ভারতীয় ব্যাটিং লাইন-আপের সামনে তা ধোপে টেকেনি৷ ইংরেজ ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে ম্যাচের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন কুলদীপ৷ কম রানের টার্গেট তাড়া করতে নেমে ১২ ওভারেই দলের রান ১৩০ এর গন্ডি পার করান রোহিত-রাহুল জুটি৷ রশিদের বলে মর্গ্যানের হাতে ক্যাচ আউট হয়ে রোহিত যখন মাঠ ছাড়ছেন ‘মেন ইন ব্লু’র জয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে৷
আয়ারল্যান্ডের সঙ্গে দুটি টি-২০ ম্যাচে রান পাননি বিরাট কোহলি৷ কিন্তু ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ক্রিজে থেকে দলকে জয় এনে দিলেন৷ তবে রাহুল সম্পর্কে যে কোনও প্রশংসায় কম৷
The post বিধ্বংসী রাহুল আস্বস্ত করছে বিরাটদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lVNTp8
No comments