অতসী মুখোপাধ্যায়: হরনাথ চক্রবর্তী এবং প্রসেনজিত চট্টোপাধ্যায় এর একসঙ্গে ক্যামব্যাক মানেই কিছু ধামাকা হবেই। আর সেই ধামাকাই হবে ২০১৮ র পুজোর সময়। সূত্রের খবর, আবারও হরনাথ চক্রবর্তীর ছবিতে দেখা যাবে টলিউডের মাচো ম্যান বুম্বাদা কে।
২০১১ তে শেষ দেখা গেছিল ‘চলো পাল্টাই’ ছবিতে। ছবিটি প্রায় সকলের মনেই দাগ কেটেছিল। ‘রাজু আঙ্কেল’, ‘জোর যার মুলুক তাঁর’, ‘স্বপ্ন’ ছাড়াও প্রায় বহু ছবিতে এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে এই নতুন ছবির নাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সূত্রের খবর, ছবির শুটিং প্রায় শেষ। পুজোর সময় বা তাঁর আগে পরে মুক্তি পেতে পারে ছবিটি। তবে বুম্বা দা এবং হরনাথ চক্রবর্তী যখন এক সঙ্গে তখন ধামাকা কিছু একটা থাকবে তা আশা করাই যায়।
বর্তমানে একটি রিয়েলিটি শো এর কাজে খুবই ব্যস্ত তিনি। এ ছাড়াও তাঁর নতুন ছবি ‘জুনিয়র কিশোর কুমার’ মুক্তি পাচ্ছে এ বছর পুজোতেই। শুধুমাত্র অভিনয়ই নয় তিনি দীর্ঘদিন ধরে জড়িত প্রযোজনার কাজে। তারই প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ‘উড়নচণ্ডী’ ছবিটি। অভিষেক সাহার ডেবিউ ছবি এটি। এর আগে এই ধরনের ছবি হয়নি এমনটাই দাবি পরিচালকের।
প্রসঙ্গত, সৃজিতের ‘চৌরঙ্গী'(শাহাজাহান রিজেন্সী)-তে কাজ করার কথা ছিল প্রসেনজিতের। যদিও সেই প্রোজেক্ট থেকে সরে এসেছেন তিনি। নিন্দুকের দাবি সৃজিতের সঙ্গে ঝামেলার কারনেই নাকি তিনি এই সিধান্ত নিয়েছেন।
বরাবরই নতুনদের পাশে দাঁড়িয়েছেন বুম্বা দা। তবে শুধু মাত্র নতুনদের পাশে কেন গোটা বাংলা ইন্ডাস্ট্রির পাশেই সব সময় দাঁড়িয়েছেন তিনি। কারণ তিনি নিজেই তো ইন্ডাস্ট্রি। নতুন ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে, কবে ছবি মুক্তি পাবে সেই দিনের অপেক্ষায় ফ্যানেরা।
The post ৭ বছর পর হরনাথ চক্রবর্তীর ছবিতে প্রসেনজিত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lU6mT9
No comments