Home Top Ad

loading...

আয়েশা টাকিয়ার হেনস্থা! ট্যুইটারে প্রতিবাদ অভিনেত্রীর স্বামী

Share:

মুম্বই : ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ ছবির অভিনেত্রী আয়েশা টাকিয়াকে হুমকি দিয়েছে এক ব্যক্তি৷ বাড়ির বাইরে পা রাখলেই হেনস্থার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে৷ কেবল আয়েশা নন, তাঁর শাশুড়ি এবং ননদও একইভাবে হেনস্থার শিকার হয়েছেন৷

গোটা ব্যাপারটা আয়েশার স্বামী ফারহান আজমি ট্যুইট করে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানান৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুষমা স্বরাজকেও ট্যাগ করে এই একই পোস্ট শেয়ার করেছেন ফারহান৷

ফারহান নিজের ট্যুইটে আরও লেখেন, মুম্বই পুলিশের ডিসিপিকে বারবার যোগাযোগ করার সত্ত্বেও তিনি কোনও জবাব দেননি৷ আয়েশা টাকিয়ার ফোনে বেশ কয়েকবার একটি নম্বর থেকে বারবার মেসেজ আসতে থাকে৷

সেখানে লেখা ছিল, তাঁর স্বামী ফারহান খুব শীঘ্রই জেলের ঘানি টানতে চলেছে৷ এর থেকে বোঝাই যাচ্ছে যে ফারহানের সঙ্গে কারও রাজনৈতিক কিংবা ব্যক্তিগত শক্রতা রয়েছে৷ যার জন্য সেই ব্যক্তি আয়েশাকে মেসেজ করে হুমকি দেয়৷ সেই ব্যক্তির সম্বন্ধে তেমন কিছুই জানা যায়নি৷ ফারহানের বোন সাত মাসের অন্তস্বত্ত্বা৷ তাকেও হুমকি দিতে পিছপা হয়নি সে৷

The post আয়েশা টাকিয়ার হেনস্থা! ট্যুইটারে প্রতিবাদ অভিনেত্রীর স্বামী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IU7or9

No comments