Home Top Ad

loading...

দিনের আলোয় প্রকাশ্যে চলল গুলি

Share:

স্টাফ রিপোর্টার, মালদহ: মদের আসরে দুই বন্ধুর বচসার জেরে চলল গুলি৷ কিন্তু চলা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল এক পথচারীর৷ ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার ঝলঝলিয়ার ব্যারাক কলোনীর সুধন্যা মোড় এলাকায়৷ গুলিবিদ্ধ যুবকের নাম শ্যাম মালাকার(১৯)৷ পেশায় লরির খালাসি৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃস্পতিবার সকাল থেকেই রাস্তার পাশে দুই বন্ধু মদের আসর বসিয়েছেল৷ ওই রাস্তা দিয়ে শ্যাম কাজে যাচ্ছিল৷ তখনই এক বন্ধুকে লক্ষ করে অপর এক বন্ধু গুলি চালায়৷ সেই চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শ্যামের বা পায়ে লাগে৷ গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷

আরও পড়ুন: ‘শিক্ষাকে ‘ওএলএক্স’ -এ বেচে দিয়েছে টিএমসিপি’

এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় দিনের আলোতেই রমরমিয়ে চলছে মদের আসর৷ সেই আসড়ে প্রায়ই ঝামেল মারামারি লেগেই থাকত৷ পুলিশকে জানিয়েও কোন কাজ হয়নি৷ রাতবেরাতে ওই এলাকা দিয়ে প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যায় না৷ সব সময় আতঙ্কে থাকতে এলাকাবাসী৷

ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার এলাকায় মদের আসরের কথা স্বীকার করে নিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এর আগেও দুলাল বাবুর উপরেও চলেছিল গুলি৷ এলাকাবাসীর পাশাপাশি তিনিও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন৷ এই ঘটনার পর তিনি দাবি করেছেন এদের বিরুদ্ধে পুলিশ যেন আইনি ব্যবস্থা নেয়৷

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে

The post দিনের আলোয় প্রকাশ্যে চলল গুলি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tWMEdO

No comments