নয়াদিল্লি: মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ উঠল খোদ কংগ্রেসের অন্দরে। রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়ায় মহিলারা হেনস্থার অভিযোগ তুলেছেন। অভিযোগকারিণী মহিলা ইতিমধ্যেই বিষয়টা জানিয়েছেন কংগ্রেসের আইটি সেল হেড দিব্যা স্পন্দনার কাছে অভিযোগ জানিয়েছেন।
দলেরই এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন ওই মহিলা কর্মী। কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট @INCIndia ও @INCSandesh-এর দায়িত্বে থাকা টিমে ছিলেন তিনি। সেলের শীর্ষস্তরের নেতা চিরাগ পট্টনায়েকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
বিজেপি মুখপাত্র মীনাক্ষী লেখি এই প্রসঙ্গে বলেন, “কংগ্রেসের ভিতরেই মেয়েরা নিরাপদ নয়।” শুধু চিরাগ পট্টনায়েক নয়, কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সভাপতি ফিরোজ খানের বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। অথচ, নেতাদের চাপে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারছে না। এই প্রসঙ্গে রাহুল গান্ধীর নীরবতাকেও কাঠগড়ায় তুলছে বিজেপি ।
মীনাক্ষী লেখি এদিন আরও বলেন, শুধু মহিলা কর্মীরা নন, দলের নেত্রী স্থানীয়রাও নিরাপদ নয় কংগ্রেসে। এমনকী রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও হেনস্তা করা হয়েছে। কাঠুয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস দিল্লিতে যে মোমবাতি মিছিল করেছিল, সেই মিছিলে প্রিয়াঙ্কাকে দলীয় কর্মীরা হেনস্তা করেছে বলেও দাবি করেন বিজেপি মুখপাত্র।
The post রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়া টিম-সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lRoWen
No comments