Home Top Ad

loading...

ফের ভিন রাজ্যে মৃত্যু ২ শ্রমিকের

Share:

স্টাফ রিপোর্টার, মালদহ: ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনাটি মালদহের ইংরেজবাজার থানার সাতঘরিয়া গ্রামের৷ বুধবার ভোরে গ্রামে দেহ পৌঁছালে তীব্র উত্তেজনা ছড়ায়।

ক্ষুব্ধ জনতা মৃতদের ঠিকাদারের বাড়িতে ভাঙচুর চালান৷ পাল্টা চড়াও হয় ঠিকাদারের লোকজনও৷ ঘটনাকে জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয় মালদহ-পুখুরিয়া রাজ্য সড়ক। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিহতরা হলেন এক্রামূল হক (৩২) ও মোফাজুল শেখ (২২)। তাঁরা পুরাতন মালদহর রাজাপুর গ্রামের বাসিন্দা৷ গত মার্চ মাসে তাঁরা এলাকার আরও লোকজনের সঙ্গে পুনায় টাওয়ার নির্মাণের কাজ করতে গিয়েছিলেন৷

স্থানীয় সূত্রের খবর, গত ১ জুলাই তাঁরা বেশ কয়েকজন একটি ট্র‍্যাক্টরে চেপে কর্মস্থানে যাচ্ছিলেন। মাঝরাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে ট্র‍্যাক্টরটি। মৃত্যু হয় এক্রামূল ও মোফাজুলের। গুরুতর আহত হন আরও ৪ জন। বুধবার ভোরে দেহ দুটি এলাকায় পৌঁছায়৷

মৃতদের পরিবারের অভিযোগ, কোনও মৃতদেহেরই শংসাপত্র, ময়নাতদন্তের কাগজপত্র, বিমার নথি কিংবা যে কম্পানির অধীনে তাঁরা কাজ করছিলেন, সেই কোম্পানির কোনও কাগজ নেই। ফলে তাঁরা দুর্ঘটনার তথ্য মানতে রাজি হননি৷ বাড়তে থাকে উত্তেজনাও।

উত্তেজিত জনতা গ্রামের শ্রমিক পাঠানোর ঠিকাদার তথা স্থানীয় তৃণমূল নেতা এক্রামূলের বাড়ি ঘেরাও করেন৷ অভিযুক্ত ঠিকাদারের বাড়িতে হামলাও চালানো হয়৷ ভাঙচুর করা হয় ঠিকাদারের বাড়ি। পাল্টা হিসেবে ঠিকাদারের লোকজনও লাঠি, বাঁশ, হাঁসুয়া নিয়ে তাড়া করে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়৷ ঘটনার প্রতিবাদে বুধিয়া বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

The post ফের ভিন রাজ্যে মৃত্যু ২ শ্রমিকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lPRXXU

No comments