Home Top Ad

loading...

জিও ফোনে আসছে একগুচ্ছ নতুন অ্যাপ, জেনে নিন

Share:

নয়াদিল্লি: গত বছর সাড়া ফেলে দিয়ে বাজারে এসেছিল জিও ফোন। এবছর আরও একটা নতুন ঘোষণা। আসছে নতুন জিও ফোন। আর এতে থাকছে আরও নানা নতুন ফিচার। এবারের জিও ফোনে এমন বেশ কয়েকটি অ্যাপ থাকছে, যা আগের ফোনে ছিল না।

এবারের ফোনটিতে থাকছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব। ফেসবুকও থাকছে এই ফোনে। এদিকে, আগের জিও ফোনটিতেও এই অ্যাপগুলি পাওয়া যাবে। ১৫ অগাস্ট থেকে জিও স্টোরে পাওয়া যাবে এই অ্যাপগুলি। ওইদিনই বাজারে আসছে জিও ফোন -২। অর্থাৎ রিলায়েন্সের জিও ফোনের নতুন ভার্সান।

গত ফেব্রুয়ারিরে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে জিও ফোনে। কীভাবে হোয়াটসঅ্যাপ আর ইউটিউব কাজ করবে সেব্যাপারে এদিন বক্তব্যও রেখেছেন আকাশ ও ইশা অম্বানি।

গত বছর ১৫০০ টাকার জিও ফোন বাজারে আনেন মুকেশ আম্বানি৷ জিও ফোন মনসুন হাঙ্গামায় নিয়ে এলো সেই জিও ফোনের এক্সচেঞ্জ অফার৷ তার সঙ্গে জিও ফোন টু৷ ১ অগষ্ট থেকে এই পরিষেবা শুরু হবে৷ যারা পুরানো জিও ফোন এক্সচেঞ্জ করতে চান তাঁরা শুধু ৫০১ টাকা দিয়ে এই নতুন জিও ফোন টু ( যার দাম ২০০১ টাকা) মাত্র ৫০১ টাকায় পেয়ে যাবেন৷ নতুন ফোন কিনলে পড়বে ২০০১ টাকা৷ এটাই জিও ফোন মনসুন হাঙ্গামা অফার৷

The post জিও ফোনে আসছে একগুচ্ছ নতুন অ্যাপ, জেনে নিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lXjAOV

No comments