নজরবন্দি ব্যুরোঃ খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো সরকারি ব্যাগ। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে ৭০ টাকায় বিক্রি হচ্ছে সরকারি ব্যাগ। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের কাছে এক ব্যক্তিকে স্কুলব্যাগ বিক্রি করতে দেখা যায়।
ব্যাগের দাম ৭০ টাকা। প্রতিটা ব্যাগের লোগোর জায়গায় অন্য কোম্পানির কাপড়ের তাপ্পি লাগানো থাকায় সন্দেহ দানা বাঁধে। খবর যায় এলাকার কাউন্সিলরের কাছে। এরপরেই ব্যাগের ওই কাপড়ের তাপ্পি তুলে দেখা যায় তার নিচে রয়েছে বিশ্ববাংলার সরকারি লোগো ও অশোকস্তম্ভ। পুলিশ গিয়ে ব্যাগগুলি আটক করে। তবে ততক্ষণে চম্পট দিয়েছে বিক্রেতা। সরকারি ব্যাগ বিনামূল্যে পড়ুয়াদের দেওয়ার কথা।
সেই ব্যাগ এভাবে বাজারে এলো কিভাবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনা খতিয়ে দেখার জন্য নির্দেশ পৌঁছেছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে।
from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2NomAAc

No comments