নয়াদিল্লি: সামগ্রীক ভাবে ভারতীয়দের সোনার প্রতি আকর্ষণ কমছে ৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য তেমনই ইঙ্গিতই দিচ্ছে। গত ২০১৭ সালের জুন মাসের তুলনায় চলতি বছরের জুনে সোনার আমদানি ২৫ শতাংশের বেশি কমে গিয়ে ৫৪ মেট্রিক টন হয়েছে৷
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক আধিকারিক এমনটাই জানিয়েছেন। চলতি বছরের প্রথম ছ’মাসে সোনার আমদানি ৪০ শতাংশ কমে ৩৪৩ টন হয়েছে, ওই আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ।
আরও পড়ুন: এবার এক ক্লিকে কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট
ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য কমতে কমতে গত মাসে একেবারে তলানিতে এসে গিয়েছিল৷ তার জেরে বিদেশি পণ্য মহার্ঘ্য হয়ে যায়। অন্যদিকে, দেশের গ্রামগুলিতেও সোনা কেনার চাহিদাও কমেছে। সাধারণত চাষিরা শস্যের বীজ বপনে ব্যস্ত থাকায় জুন থেকে অগস্ট পর্যন্ত সোনা এবং অন্যান্য পণ্য কেনার দিকে নজর কমিয়ে দেয়। তারও প্রভাবে চাহিদা কমেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ওলা-উবেরের ভাড়ায় রাশ টানল সরকার
তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ অর্থ মন্ত্রকের মুখপাত্র ডি এস মালিক। সাধারণ ক্রেতাদেরর মধ্যেও সোনা কেনার চাহিদা কমে গিয়েছে, তার বদলে দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্য কেনার প্রবণতা বাড়ছে। স্মার্টফোন, টেলিভিশনের মতো দীর্ঘমেয়াদি পণ্য কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভারতে আমদানিকৃত পণ্যের তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে সোনা। দ্বিতীয় স্থান পেয়েছে বৈদ্যুতিন পণ্য। প্রথম স্থানে রয়েছে অবশ্যই তেল।
The post ভারতে সোনার প্রতি জানেন কেন ভালবাসা কমছে? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KPAdqy
No comments