সুমন আদক, হাওড়া: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ায়৷ হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে৷
মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ায়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী ও কমব্যাট ফোর্স। রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের দাবিমতো চিকিৎসার যাবতীয় খরচ দেওয়া হবে বলে বলা হয়৷
তা সত্বেও সংকটজনক অবস্থায় থাকা রোগীকে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি না করে প্রায় আধঘণ্টা বাইরে ফেলে রাখা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে জানায় ম্যাসিভ হার্ট অ্যাটাক।
এরপরই ওই বেসরকারি হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কমব্যাট ফোর্স।
জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজকুমার জয়সোয়াল নামে বছর ২০-র ওই রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। দুপুর পৌনে দুটো নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপর দুপুর দুটো নাগাদ ওই রোগীর মৃত্যু হয়।
কেন একজন রোগীর এভাবে মৃত্যু হল তার কৈফিয়ৎ চেয়ে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। রাজকুমার জয়সোয়ালের বাড়ি হাওড়ার কাটলিয়া চাঁপাতলায়।
মৃত্যুর কারণ নিয়ে ধন্দে থাকায় হাসপাতাল থেকে দেহ নিয়ে যেতে চায়নি রোগীর পরিবার৷ ফলে হাসপাতালেই প্রায় রাত পর্যন্ত দেহ পড়ে থাকে৷
বিক্ষোভ ও উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে৷ রাতে সেই বিক্ষোভ আরও বাড়ে৷ পরিস্থিতি সামাল দিতে ডাকতে হয় পুলিশ ও কমব্যাট ফোর্সকে৷ পরে দেহ যায় পরিবার৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
The post রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাওড়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IQKilb
No comments