কলকাতাঃ ১৫ সেপ্টেম্বর এই ফায়ার অপারেটর পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য রাজ্য জুড়ে প্রায় ১৭টি কেন্দ্র বাছা রয়েছে। এই ফায়ার অপারেটর পরীক্ষার জন্য কমিশন জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে।
গত কয়েকদিন আগে দমকলে ফায়ার অপারেটর নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, তাতে ব্যাপক সাড়া পড়ে। মাধ্যমিক যোগ্যতার এই পরীক্ষায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার প্রার্থী আবেদন করেছেন। সেই পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে হওয়ার কথা রয়েছে।
জানা গিয়েছে, প্রশ্নপত্র, উত্তরপত্র, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা সহ যাবতীয় বিষয় নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কমিশন কর্তারা। সেখানে নকল ঠেকাতে আধুনিক ব্যবস্থা গ্রহণ করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। এই ধরনের পরীক্ষায় ব্যাপক নকল করার আশঙ্কা থাকে। সেই বাধা টপকে স্বচ্ছভাবে পরীক্ষা অনুষ্ঠিত করাই এখন পিএসসি’র কাছে বড় চ্যালেঞ্জ। যদিও কমিশন কর্তাদের দাবি, এই ধরনের পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা আমাদের রয়েছে। স্বভাবতই ফায়ার অপারেটর পদে পরীক্ষা নির্বিঘ্নেই আয়োজন করা হবে।
The post আগামী ১৫ তারিখ সরকারি চাকরির পরীক্ষার দিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KDb7PO
No comments