নজরবন্দি ব্যুরোঃ আমূল পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকারের একাধিক পরীক্ষা।জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে চালু হচ্ছে একক পরীক্ষা CET (Common Eligibility Test)। ব্যাঙ্কিং, এস এস সি এবং রেলের পরীক্ষার জন্য এবার থেকে আর আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের। এবার থেকে একটাই পরীক্ষা হবে CET।
চাকরি প্রার্থীদের সুবিধার কথা ভেবে, কেন্দ্রীয় বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগ প্রক্রিয়া ও আইনি জটিলতা দূর করতে এবার এই উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত এস এস সি, ব্যাঙ্কিং প্রভৃতি ক্ষেত্রে নির্দিষ্ট কমিশন কর্মী নিয়োগে বিভিন্ন সময় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার ব্যবস্থা করে এসেছে। এর ফলে প্রতিটি কমিশনের পরীক্ষার ধরন এবং সিলেবাস সব কিছুই একে অপরের থেকে আলাদা হতো স্বাভাবিক নিয়মে। আবার একাধিক সময়ে বিভিন্ন কারণে বাতিল হয়ে গেছে কিছু পরীক্ষা। আর তার জেরে বিতর্ক তৈরি হয়েছে একাধিকবার। এই সমস্যা কাটাতে এবং নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে ভারত সরকার CET নামক এই পরীক্ষার প্রস্তাব আনে।
from Najarbandi - Popular Bengali News Portal / Bangla News / Bengali News/ Breaking News https://ift.tt/2z9tWVn

No comments