Home Top Ad

loading...

‘শিক্ষাকে ‘ওএলএক্স’ -এ বেচে দিয়েছে টিএমসিপি’

Share:

দেবময় ঘোষ, কলকাতা: ভর্তির মরসুমে কলেজে কলেজ বেলাগাম তোলাবাজি রুখতে তৃণমূল কংগ্রেসে ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্তকে পদ থেকে সরিয়ে দিয়েছে দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পরিস্থিতি সামলাতে কলেজে যেতে হয়েছে।

সব কিছু দেখেও সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ ছাড়া আর কিছুই করেনি বামফ্রন্ট। তবে বৃহস্পতিবার সমস্যার আঁতুড়ঘর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখালো স্টুডেন্টস ফেদেরশন অফ ইন্ডিয়া (এসএফআইয়ের) রাজ্য ইউনিট।

এসএফআইয়ের রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে একটি বড় দল বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে বিক্ষোভ দেখায়। মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে বিক্ষোভ প্রদর্শনের সময় এসএফআই সদস্যরা সরকার বিরোধী স্লোগান দেন। রাজ্য সম্পাদক সৃজন বলেন , “রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে olx এ বেঁচে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যেভাবে অনার্স এবং পাশের আসন বিক্রি করেছে তারা, শিক্ষার আর কিছু বাকি নেই।”

তবে বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ সামনে রাস্তা বেশি সময় আটকে রাখতে চায়নি ছাত্ররা। বিক্ষোভ উঠে যায় কিছুক্ষন পরেই।

The post ‘শিক্ষাকে ‘ওএলএক্স’ -এ বেচে দিয়েছে টিএমসিপি’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KIu8zh

No comments