Home Top Ad

loading...

প্রতিবেশী যুবকের লালসার শিকার মূক কিশোরী

Share:

স্টাফ রিপোর্টার, বারুইপুর: বাড়িতে তখন একাই ছিল মেয়েটি৷ ঠিক সেই সময় সেখানে হাজির হয় প্রতিবেশী এক যুবক৷ তার পর ধর্ষণ করে মেয়েটিকে৷

এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার গণ্ডাবেরিয়া গ্রামে। দিন কয়েক আগে ঘটনাটি ঘটে৷ মেয়েটি মূক৷ তাই সেই সময় চিৎকার করতে পারেনি৷ বাড়িতেও কাউকে জানাতে পারেনি৷

আরও পড়ুন: বৃহস্পতিবারের বাজারদর জেনে নিন

দিন কয়েক পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে৷ তখনই সামনে আসে সত্যিটা৷ মেয়েটির পরিবারের সদস্যরা গোটা বিষয়টি জানতে পারেন৷ তাঁরা সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করেন কে করেছে ওই কাজ৷ পরিবারের সদস্যদের দাবি, কথা বলতে না পারলেও ইশারায় সে প্রতিবেশী ওই যুবকের বর্ণনা দেয়৷

তার পরই পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন৷ অভিযোগ দায়ের করা হয় রামনগর থানায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম পুলক হাতি৷ তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷

আরও পড়ুন: মানুষের মতই পশুদের সমানাধিকার: হাই কোর্ট

যদিও অভিযুক্তের পরিবারের তরফে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে৷

The post প্রতিবেশী যুবকের লালসার শিকার মূক কিশোরী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MS8E0v

No comments