Home Top Ad

loading...

ভালো থাকতে চান? হ্যাপি পিল খান

Share:

স্টাফ রিপোর্টার: ভালো থাকতে কে না চায়। তবে সব সময় ভালো থাকা তা তো সম্ভব নয়। আমার, আপনার কথা মাথায় রেখেই মৈনাক ভৌমিক নিয়ে এসেছে ‘হ্যাপিপিল’। তবে এই পিল খাওয়ার নয় এই পিল শুধু আপনি দেখতেই পারেন। আর হলপ করে বলতে পারি এই পিল আপনাকে ভালো থাকার পথ বলে দেবে।

এক বিশেষ উপকরণ দিয়ে মৈনাক তৈরি করছেন এই ছবি। বুধবার হয়ে গেল তাঁর ট্রেলার লঞ্চ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্ণো মিত্র, মৈনাক ভৌমিক,মির,ঋত্বিকসহ ছবির অন্যনা কলাকুশলীরা। এবার মানুষকে হাসতে শেখাবে ‘হ্যাপি পিল’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার।

মৈনাকের ছবির বিষয়বস্তু যতই সিরিয়াস হোক না কেন, তাতে কমেডি থাকা চাইই চাই। যারা ‘ঘরে অ্যান্ড বাইরে’ দেখেছেন তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট। যিশু-কোয়েলের রোমান্টিক-কমেডি দর্শক প্রায় রমরমিয়ে এনজয় করেছিল। তবে এই নতুন ছবির বেশিরভাগ জুড়েই রয়েছে কমেডি। আর নাম শুনেই তা একেবারে স্পষ্ট।

‘হ্যাপিপিল-এর’ মূল উপকরণ হল ঋত্বিক চক্রবর্তী, পার্ণো মিত্র, সোহিনী সরকার ও মীর। ছবিতে ‘চৌধুরী মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক হিসেবে দেখানো হয়েছে ঋত্বিককে। অন্যদিকে ঋত্বিকের বোনের চরিত্রে দেখা যাবে পার্ণোকে। সকলের জীবনেই ঝামেলা রয়েছে কিছু না কিছু। কারণ ঝামেলা বা অসুবিধা ছাড়া কারোর জীবনই সরল পথে চলতে পারেনা।

অন্যদিকে সোহিনীও হ্যাপি নয় তাঁর নিজের জীবন নিয়ে। কিন্তু বাঁচতে তো হবে। আর এই বেঁচে থাকার রসদ খুঁজতেই ‘হ্যাপি পিল’ আবিষ্কার করে ঋত্বিক। যা খেলে সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যাবে তাঁর সমস্ত দুঃখ। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই ওষুধেরও কোনও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? তাহলে এই ওষুধ খেলে কি হবে? কিভাবে বা কতদিন থেকে কাজ করবে এই ওষুধ? এই সকল প্রশ্নের উত্তর মিলবে মৈনাকের নতুন ছবি ‘হ্যাপিপিলে’।

The post ভালো থাকতে চান? হ্যাপি পিল খান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KMP2xe

No comments