Home Top Ad

loading...

৫০০ একর জমিতে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র গড়ছে বাংলাদেশ

Share:

ঢাকা:  সরকার এবার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে নজর দিয়েছে। এজন্য বাগেরহাটের মোল্লারহাটে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র তৈরি করা হবে। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে মোল্লারহাটে ৫০০ একর ভূমি অধিগ্রহণের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে এই ভূমির উন্নয়ন ও রাস্তা নির্মাণসহ আনুষাঙ্গিক কাজে ৮২ কোটি ৭১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে ‘মোল্লারহাট ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

পরিকল্পনামন্ত্রী জানান, বৈঠকে মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৪৯৩ কোটি আট লাখ টাকা। এরমধ্যে ৩ হাজার ২৭৯ কোটি ২২ লাখ টাকা যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর তহবিল থেকে ব্যয় হবে ১৭৯ কোটি ৯৮ লাখ টাকা। প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি উৎস থেকে অবশিষ্ট তিন হাজার ৩৩ কোটি ৮৮ লাখ টাকা যোগান দেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, “বৈঠকে জলের সমস্যায় ১০০ বছরের জন্য চূড়ান্ত হতে যাওয়া ডেল্টা প্ল্যানে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী বলেন, প্রকল্পটির মাধ্যমে বান্দরবান, খাগড়াছড়ি, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, জয়পুরহাট, পিরোজপুর, ঝালকাঠি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর ও সিলেট জেলায় পাসপোর্ট অফিস স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সবগুলো জেলায় আঞ্চলিক অফিস স্থাপনের লক্ষ্য পূরণ হবে।

তিনি আরও জানান, তিন হাজার ৬৭০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে পদ্মা (যশলদিয়া) জল শোধানাগার নির্মাণ (ফেজ-১) প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক। এই প্রকল্পের মাধ্যমে পদ্মা নদী থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার জল সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করতে ২০১৩ সালে ৩ হাজার ৫০৮ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল।

The post ৫০০ একর জমিতে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র গড়ছে বাংলাদেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KKNwf7

No comments