Home Top Ad

loading...

তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক

Share:

সান ফ্রান্সিসকো: তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। জনপ্রিয়তা কম থাকার জন্যই এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের অধীনে থাকা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মত অ্যাপগুলি যথেষ্ট জনপ্রিয় হলেও বেশ কিছু এমন অ্যাপ রয়েছে যা সেভাবে চলে না।

ফেসবুকের অধীনে থাকা হ্যালো, মুভস ও টিবিএইচের ব্যবহার খুবই কম। তাই এই তিনটি অ্যাপ আপাতত বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

‘হ্যালো’ হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কন্টাক্ট অ্যাপ। ‘মুভস’ হল ফিটনেস অ্যাপ আর টিবিএইচ হল সামাজিক যোগাযোগের একটি অ্যাপ। গত সোমবার ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহার কম হওয়ার কারণে এই তিনটি অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০১৪ সালে ফিটনেস অ্যাপ মুভস চালু হয়। এটি গ্রাহকের দৈনন্দিন শারীরিক কার্যক্রমের রেকর্ড রাখে। ৩১ জুলাইয়ের পর অ্যাপটি বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। ২০১৫ সালে ব্রাজিল, আমেরিকা ও নাইজেরিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘হ্যালো’ অ্যাপটি তৈরি করা হয়। এতে কন্টাক্ট নম্বরের পাশাপাশি ফেসবুকের তথ্যও রাখা যায়। কয়েক সপ্তাহের মধ্যে এটিও বন্ধ হয়ে যাবে।

ফেসবুক পণ্য ব্যবস্থাপক নিকিতা বিয়ের ‘টিবিএইচ’ অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা। ‘টু বি অনেস্ট’ কথার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিবিএইচ। এটি আমেরিকার হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য বানানো হয়েছিল। এটিতে পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ তৈরি করা যায়। ২০১৭ সালে ফেসবুক এই অ্যাপটি কিনে নেয় ও আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

৯০ দিনের মধ্যে অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে বলে নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

The post তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MHgmKw

No comments