Home Top Ad

loading...

পতিরামকে পুরসভায় রূপান্তরের দাবিতে সবর বালুরঘাট

Share:

স্টাফ রিপোর্টার, বালুরঘাট: লোক সংখ্যা পাশাপাশি ব্যবসা ও জনজীবনের গতি বেড়ে যাওয়ায় পতিরামকে পঞ্চায়েত থেকে পুরসভায় রূপান্তরের দাবি উঠেছে। এলাকার মানুষ এই বিষয়ে গণ কনভেনশনেরও আয়োজন করে ফেলেছেন। গণকনভেনশনে জেলাশাসক থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এই দাবিতে গণস্বাক্ষর সম্বলিত আবেদন পত্রও পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছেন। সোশ্যাল মিডিয়াতেও ইতি মধ্যেই আন্দোলন শুরুও হয়ে গিয়েছে।

বর্তমানে দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকার বাসিন্দাদের এই দাবিকে সমর্থন করেছেন সদর শহর বালুরঘাটের বিশিষ্ঠ জনরাও। উল্লেখ্য ব্রিটিশ আমলে ১৯০৪ সালে বালুরঘাট মহকুমা হিসাবে ঘোষিত হয়। তৎকালীন দিনাজপুর জেলার অধীনস্থ আত্রেয়ী পাড়ের বিস্তীর্ন এলাকাকে বালুরঘাট মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই সময়েই বালুরঘাটকে শহর ও থানা হিসেবেও ঘোষণা হয়েছিল। তার আগে পর্যন্ত বালুরঘাট ছিল পতিরাম থানারই অন্তর্গত। পতিরাম থেকে থানা সরিয়ে এনে ১৪ কিলোমিটার দূরে বালুরঘাটে প্রতিষ্ঠিত করা হয়েছিল।

জেলায় বালুরঘাট গঙ্গারামপুর ও বুনিয়াদপুর তিনটি পুরসভা এলাকা থাকলেও ভৌগোলিক অবস্থান ও অন্যান্য দিক দিয়ে পতিরামের যথেষ্ঠ গুরুত্ব রয়েছে। বালুরঘাট থেকে শিলিগুড়ি ও কলকাতা যাওয়ার। সেই সঙ্গে কুমারগঞ্জ ও হিলি রুটে যাওয়ার জন্য পতিরামে রয়েছে তিনটি বাসস্ট্যান্ড। পাশাপাশি এর উপর দিয়ে চলে গিয়েছে ৫১২ নম্বর জাতীয় সড়ক। স্ট্যান্ডগুলি থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন।

শিক্ষা ক্ষেত্রেও পতিরাম কম গুরুত্বপূর্ণ নয়৷ প্রচুর প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ছাড়াও এখানে যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ ও মাঝিয়ানে অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি কলেজও নামক দুটি মহাবিদ্যালয়ও রয়েছে।

সেই সঙ্গে রয়েছে তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান পতিরাম বিদ্যেশ্বরী মন্দিরও। ইতিহাসেও এই মন্দিরের নাম উল্লেখ রয়েছে। আছে পতিরাম ধাম নামের আরেকটি মন্দিরও। দুইটি মন্দিরেই দেশের নানান প্রান্ত থেকে প্রচুর পুণ্যার্থী আসেন পুজো দিতে। নিরাপত্তা ও সামরিক দিক থেকেও মানচিত্রে পতিরামের গুরুত্ব অসীম। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে অবস্থিত এই এলাকায় রয়েছে বিএসএফ এর দুইটি ব্যাটেলিয়নের হেডকোয়াটারও।

ব্যবসা বানিজ্যেও ইতিহাসের পাতায় পতিরামের নাম উল্লেখ আছে। পতিরাম হাট জেলার অন্যতম প্রাচীন ও বৃহৎতম হাট। অতীতে এই হাটেই অনুষ্ঠিত মেলায় হাতি ঘোড়া ও উট কেনা বেচা হত। গুরুত্বর নিরিখে ছাত্র, শিক্ষক, লেখক, কবি ও চিকিৎসক সহ সাধারণ মানুষ সকলেই বাহিচা থেকে কদমতলি ও পাগলীগঞ্জ থেকে বড়ম পর্যন্ত বিস্তীর্ন এলাকা নিয়ে পতিরামকে পুরসভায় রূপান্তরের দাবি তুলেছেন। পতিরাম বোল্লা ও মোহনা পঞ্চায়েতের সংসদগুলিকে নিয়ে এই পুরসভা ঘোষণার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে।

এলাকার বাসিন্দা শিক্ষক তথা বিশিষ্ঠ কবি বিশ্বজিৎ প্রামানিক জানিয়েছেন, ইতিহাসে পতিরামের উল্লেখ রয়েছে। ভৌগোলিক ও অন্যান্য ক্ষেত্রেও এই এলাকার গুরত্ব অপরিসীম। এখানে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষের বসবাস। পতিরামকে পুরসভায় উন্নতি করা হলে শুধু জীবনযাত্রার মানোন্নয়নই নয় ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রেও উন্নতি ঘটবে। ইতিমধ্যেই এই বিষয়ে গণ কনভেনশনের আয়োজন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ‘‘পতিরাম পুরসভার অপেক্ষায়’’ এই নামে একটি ফেসবুক পেজও তৈরি করা হয়েছে। সেই পেজে লাইক-এর মাধ্যমে পতিরাম সহ গোটা জেলার প্রচুর মানুষ সমর্থন জানিয়েছেন।

The post পতিরামকে পুরসভায় রূপান্তরের দাবিতে সবর বালুরঘাট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nr8rCj

No comments