নৈনিতাল: পশুদের অধিকার স্বীকৃত করল উত্তরাখণ্ড৷ মানুষের মতই পশুদের বাঁচার অধিকার রয়েছে৷ তাই পশু হত্যায় জড়িত ব্যক্তির কঠোর থেকে কঠোরতর শাস্তির তথা ঘোষণা করল হাই কোর্টের৷
পশুদের বেগার খাটানো, বোঝা পিঠে দেওয়ার ঘটনাগুলিতেও লাগাম টানার নির্দেশ আদালতে৷ পশুপাচার রুখতেও বিশেষ আইন জারি হয়েছে৷
আরও পড়ুন: সত্যজিৎ অস্ত্রে ঘায়েল মহানগর
পাহাড়ি অঞ্চলে ঘোড়া,গাধা বা খচ্চরের উপর বোঝা চাপিয়ে নিয়ে যাওয়া হয়৷ সেই ভার নির্দিষ্ট করে দিল আদালত৷ পশু সুরক্ষায় আদালতের নির্দেশ-
১. উত্তরাখণ্ডের যে সমস্ত অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি বা ৫ ডিগ্রিরও কম সেখানে নির্দিষ্ট ভার বহনের নীতি লাগু হবে
২. পশুদের সঙ্গে খারাপ ব্যবহার,মারধরের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা, চোখে পড়লেই কঠোর শাস্তি সেই মানুষটির
৩. পুরসভাগুলিকে ঘোড়া,ষাড়,গরুদের আস্তানার উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ
৪. ৬টির বেশি মালবাহী পশু ব্যবহার করা যাবে না, ১২-৩০ ডিগ্রি তাপমাত্রা থাকলেই পশুদের বার করা হবে
৫. প্রত্যেক আস্তাবলে প্রশিক্ষিত অ্যাটেন্ডার ও চিকিৎসক থাকবে
৬. গবাদি পশুর খাদ্যে বিশেষ নজর দিতে হবে
আরও পড়ুন: মনুয়ার মতোই স্বামীকে খুনে অভিযুক্ত শ্রাবণী
২০১৪সালে পশুপ্রেমি নারায়ণ দত্ত পশু সুরক্ষা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন৷ তলতি বছরের ১৩ জুন পশুসুরক্ষার রায়দান স্থগিত রাখে হাই কোর্ট৷ বুধবার পশু সুরক্ষা নিয়ে এই ঐতিহাসিক রায় দিল উত্তরাখণ্ড হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ৷ ২০০১ সালে তৈরি Prevention of Cruelty to Animals -আইনকে সামনে রেখেই মামলার পর্যবেক্ষন করে আদালত৷
আরও পড়ুন: ফের ভুয়ো চিকিৎসকের হদিশ মিলল কলকাতায়
The post মানুষের মতই পশুদের সমানাধিকার: হাই কোর্ট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MQnnZA
No comments