স্টাফ রিপোর্টার, মুর্শিদাবাদ: ছ’মাস বয়সী ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়াল সোশ্যাল মিডিয়া৷ বহরমপুর পঞ্চাননতলার বাসিন্দা অভীক রায় ও সুনন্দা রায় চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি।
আরও পড়ুন: আয়ারল্যান্ডে পাড়ি দিচ্ছে হাওড়ার দুর্গা
তাঁরা জানায়, প্রথমে শিশুটির ডান হাতে টিউমার দেখা দেয়৷ পরে সেটি ক্যান্সারের আকার নেয়৷ টিউমার অপারেশন পর ক্যান্সার হওয়ার কারণে বৃহস্পতিবার থেকে প্রথম শুরু হল কেমো থেরাপি। কিন্তু আর্থিক সমস্যার জন্য মা সুনন্দাদেবী সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন। কান্দি বহরা ঘোষবাটি গ্রামে বাপের বাড়ি সুনন্দা রায় চট্টোপাধ্যায়ের৷
আরও পড়ুন: প্রাণনাশের হুমকি উসকে দিল এস্কোবারের স্মৃতি
সোশ্যাল মিডিয়ায় মায়ের কান্না দেখে কান্দি এলাকার কিছু যুবক এবং রূপপুর রুদ্রদেব সংঘের কিছু যুবক এগিয়ে এলেন আর্থিক সাহায্যের জন্য। কান্দি রাজ কলেজ সহ বিভিন্ন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠান ও কান্দি মহকুমা জুড়ে কিছু যুবক আর্থিক চাঁদা তুলছেন সদ্যজাতের সুস্থতার জন্য। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন কান্দিবাসী৷
The post ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়াল সোশ্যাল মিডিয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MRWgxw
No comments