Home Top Ad

loading...

ভারতে ফিরছে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক

Share:

নয়াদিল্লি: দেশে ফিরতে চলেছে বিতর্কিত ধর্ম প্রচারক ডাঃ জাকির নায়েক। মালয়েশিয়া প্রশাসন সূত্রে নাকি এমন খবর পাওয়া গিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার রাতেই মালয়েশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে জাকির নায়েক। বুধবার দুপুরের দিকে সেই খবর প্রকাশিত হয়েছে এনডিটিভি-তে। সেই প্রতিবেদন অনুসারে, মালয়েশিয়ার এক প্রশাসনিক কর্তা বলেছেন, “মঙ্গলবার রাতেই আমাদের দেশ ছাড়বে জাকির নায়েক। মালয়েশিয়া থেকে সে নিজের দেশ ভারতেই যাবে বলেই আমার স্থির বিশ্বাস।”

আরও পড়ুন- কানপুর ট্রেন বিস্ফোরণেও জড়াল জাকির নায়েকের নাম

৫২ বছর বয়সী জাকির নায়েকের বিরুদ্ধে ধর্ম প্রচারের নামে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। পেশায় চিকিৎসক হলেও সমকামীদের প্রাণে মেরে ফেলার কথা বলেছিল জাকির নায়েক। কারণ সমকাম ইসলামে নিষিদ্ধ। একটি প্রচারসভায় বক্তব্য রাখার সময় সে বলেছিল, “ওসামা বিন লাদেন আমেরিকার সন্ত্রাস করেছিল। সে একজন বড় সন্ত্রাসবাদী। আমি তার পাশে আছি।”

আরও পড়ুন- প্রশাসনকে সামনে রেখেই বইমেলায় রমরমা নিষিদ্ধ জাকির নায়েক

জাকির নায়েক একটি টিভি চ্যানেল চালাত। যেখানে তার বক্তব্য প্রচার করা হতো। ২০১৬ সালে ঢাকার গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের প্রাণ যায়। সেই হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছিল বলে জানা যায়। এরপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জাকিরের নানাবিধ কর্মকাণ্ড। সেই সময় থেকেই দেশ ছাড়া জাকির নায়েক। তাকে গ্রেফতারের জন্য মালেয়েশিয়া প্রশাসনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। কিন্তু ইন্টারপোল নোটিশ না জারি করার কারণে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন- জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নারে বাধা দেওয়াতেও ‘কালপ্রিট’ সেই চিন

২০১৬ সাল থেকে আর দেশে ফেরেনি বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক। এই মুহূর্তে মালয়েশিয়ার পুত্রজায়া এলাকায় থাকছে সে। ওই দেশের প্রশাসনের শীর্ষস্তরের অনুমতির ভিত্তিতেই মালয়েশিয়ায় পাকাপাকিভাবে থাকছে জাকির। ভারতের বাসিন্দা সন্ত্রাসে মদত দেওয়ায় অভিযুক্ত এই ব্যক্তিকে স্বাগত জানাচ্ছে মালয়েশিয়া? এই বিষয়ে বর্তমান মালয়েশিয়া প্রশাসনের এক কর্তা বলেছেন, “এই বিষয়টা আগের সরকার জানে। তাদের কাউকে জিজ্ঞাসা করা উচিত।”

আরও পড়ুন- গ্রেফতারি এড়াতে বাবার মৃত্যুতেও ফিরল না জাকির নায়েক

যদিও ভারতে আসার দাবি উড়িয়ে দিয়েছে ধর্ম প্রচারক জাকির নায়েক। এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুসারে জাকির নায়েক দাবি করেছে যে তার ভারতে ফেরার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়ে জাকির নায়েক বলেছে, “অন্যায্য প্রশাসকদের থেকে যতক্ষণ না পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করছি ততক্ষণ আমার ভারতে ফেরার কোনও পরিকল্পনা নেই।” নিরাপদ এবং সুরক্ষিত মনে হলে নিজের মাতৃভূমিতে অবশ্যই ফিরবে বলে জানিয়েছে জাকির নায়েক।

The post ভারতে ফিরছে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tP5p2L

No comments