Home Top Ad

loading...

কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় জামিন প্রাক্তন প্রধানমন্ত্রী

Share:

কুয়ালালামপুর:  পাঁচশো কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন৷ একদিনের মধ্যেই মিলেছে জামিন৷ আপাতত স্বস্তিতে মালয়েশিরা বহু চর্চিত প্রধানমন্ত্রী নাজিব রাজাজ৷ সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, পাসপোর্ট জমা জমা দেওয়া আর এক মিলিয়ন রিঙ্গিতের (মালয়েশিয়ার মুদ্রা) জমা রেখেই মুক্তি পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷

তাঁর বিরুদ্ধে মালয়েশিয়ার অন্যতম সরকারি নিয়ন্ত্রনাধীন সংস্থা ওয়ানএমডিবি-র প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে৷ যদি সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাজিব৷ সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হন৷ দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন ৯২ বছরের প্রবীণতম মাহাথির মহম্মদ৷ তিনি ক্ষমতায় আসর পরই প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত গতি পায়৷ জানা গিয়েছে, নাজিব ক্ষমতায় থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

মাহাথির বিন মহম্মদ ক্ষমতায় আসার পর সম্প্রতি নাজিব রাজাকের বাড়ি থেকে ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়৷ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কী করে তাঁর কাছে ছিল সেই প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি৷ মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, নাজিব রাজাকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চারটি অভিযোগ গঠন করা হয়েছে। অপরাধ প্রমাণ হলে প্রতিটির জন্য তার ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।

The post কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় জামিন প্রাক্তন প্রধানমন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IT61ZQ

No comments