নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে এবার দীর্ঘদিনের বিতর্ক ও জটিলতার শেষ হল৷ শীর্ষ আদালত জানিয়ে দিল দিল্লি শাসন করবেন এবার উপরাজ্যপাল। বুধবার শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায় অনুসারে, দিল্লির কোনও ‘বস’ নেই। রাজধানীর প্রশাসনিক প্রধান হলেন উপরাজ্যপাল অনিল বাজাজ।
জানা গিয়েছে, সংবিধান ও আইনের অধীনে হওয়া সত্ত্বেও দিল্লি সরকারের কোনও নিয়ন্ত্রণ ছিল না জমি সংক্রান্ত বিষয়, আমলাতন্ত্র এবং পুলিসের ওপর। অন্যদিকে, আপ সরকারের দাবি, কেন্দ্র তাদের প্রশাসনিক ক্ষমতায় হস্তক্ষেপ করছে। দিল্লি সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সংবিধানের তোয়াক্কা না করে উপরাজ্যপালের ক্ষমতা বাড়িয়েছে কেন্দ্রের এনডিএ সরকার।
এ নিয়ে প্রথমে মামলা হয় দিল্লি হাইকোর্টে। সেখানে আম আদমি পার্টির দাবি খারিজ হয়ে যায়।
এরপর সর্বোচ্চ আদালতে আবেদন করে দিল্লি সরকার৷ সেই মামলারই রায় দিল শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, উপরাজ্যপালকে সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে। মন্ত্রীসভার সঙ্গে আলাপ–আলোচনা করেই তাঁকে কাজ করতে হবে।
এই রায়ে সম্মতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৩ বিচারপতিও। এর আগে অনিলের ভূমিকাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। উপ রাজ্যপালের বাসভবনের সামনে অবস্থান করেছিলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়ে কেজরিওয়ালের পাশে এসে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের চার মুখ্যমন্ত্রী।
সুপ্রিম কোর্ট আরও জানায়, উপরাজ্যপাল মন্ত্রীসভার কথা শুনতে বাধ্য। তাঁর কোনও স্বতন্ত্র ক্ষমতা নেই। সব সিদ্ধান্তই উপরাজ্যপালকে নিতে হবে এর কোনও মানে নেই।
প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ গত ডিসেম্বর মাস থেকে মামলা শুনছে। সরকারে আসার পর ২০১৫ সাল থেকে অতিরিক্ত ক্ষমতার দাবি জানাচ্ছেন কেজরিওয়াল। সরব হয়েছেন আমলা তন্ত্রের বিরুদ্ধে।
এই মামলার শুনানি পর্বে চমক ছিল৷ আমি আদমি পার্টির হয়ে সওয়াল করেন মোট ৯ জন আইনজীবী। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
The post দিল্লির কোনও ‘বস’ নেই: সুপ্রিম কোর্ট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IREtnr
No comments