স্টাফ রিপোর্টার, কলকাতা: সুন্দরবনে মাঝনদীতে বাঘকে উত্যক্ত করার ঘটনায় ১২ জন মৎস্যজীবীকে গ্রেফতার করল কোস্টাল থানার পুলিশ৷ সম্প্রতি ওই ১২ জন মৎস্যজীবীকে চিহ্নিত করে বন দফতর৷ তার পর তাদের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগও৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই ১২ জনকে গ্রেফতার করেছে৷
আরও পড়ুন: ৩৬ দিন পর বাড়ল তেলের দাম
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়৷ ওই ভিডিওতে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা গিয়েছিল৷ বাঘটি সাঁতরে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছিল৷ একটি ট্রলার থেকে ভিডিওটি তোলা হয়৷ দেখা যায় ট্রলার থেকে বাঘকে আক্রমণের চেষ্টা করা হচ্ছে৷
আরও পড়ুন: সুনন্দা পুষ্কর হত্যা: আদালতের রায়ে সাময়িক স্বস্তিতে শশী
প্রাথমিকভাবে বোঝা যায়নি ঘটনাটি সুন্দরবনের কোন অংশের৷ পরে জানা যায় বিদ্যা নদীতে ঘটনাটি ঘটেছে৷ ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে বন দফতর৷ তারা জানিয়ে দেয় বাঘকে উত্যক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে৷ এর পরই বন দফতর ওই মৎস্যজীবীদের সন্ধান শুরু করে৷ কয়েকদিনের মধ্যে সন্ধান পেয়েও যায় তারা৷ সেই মতো অভিযোগ দায়ের৷ তার পর অভিযুক্তরা গ্রেফতার করল পুলিশ৷ তারা জানিয়েছে, আজ বৃহস্পতিবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হবে৷
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে
The post সুন্দরবনের বাঘকে উত্যক্ত করে গ্রেফতার ১২ মৎস্যজীবী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Kwj0WV
No comments