Home Top Ad

loading...

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রথম ভাষণ

Share:

কার্ডিফ: ওপেনিংয়েই বাজিমাত! ভারতীয় ড্রেসিংরুমের সদস্য হয়ে প্রথম দিনেই মাঠের বাইরে ছক্কা হাঁকালেন জাতীয় দলে সুযোগ পাওয়া ক্রুনাল পান্ডিয়া ও দীপক চাহার৷

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে জসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর ছিটকে যাওয়া পর ডাক পেয়েছেন আইপিএলে সফল দুই তারা৷ প্রথা মতই জাতীয় দলে ডাক পেলে ড্রেসিংরুমে ওপেনিং ভাষণ রাখতে হয় ক্রিকেটারদের৷ সেই ওপেনিং ভাষণ দিতে গিয়েই চমক দেখালেন ক্রুনাল-দীপক৷

চেয়ারের উপর উঠে কয়েক মুহূর্তের জন্য যেন ছাত্র জীবনে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটের দুই উঠতি তারকা৷ স্কুল জীবনে চেয়ারে উঠে পড়া বলার মতো, দুজনেই হাত তুলে দলের সামনে নিজেদের পরিচয় রাখলেন৷ কলেজ জীবনের প্রথম দিনে এভাবেই পড়ুয়াদের নিজেদেরকে পরিচয় করাতে হয়৷ চেয়ার উঠে বাহারী কায়দায় যেন কলেজ জীবনে ফিরে গেলেন এই দুই ক্রিকেটার৷ ক্রিকেট জার্নির উত্থানের কাহিনীই উঠে এল ক্রুণাল-দীপকদের গলায়৷

ক্রুনাল শোনালেন বরোদা ক্রিকেট থেকে তাঁর উঠে আসার কাহিনী৷ এরপর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁর পথ চলা শুরু৷ সেখান থেকেই ধীরে ধীরে জাতীয় দলে ডাক পাওয়া৷ ক্রুনালের ওপেনিং বক্তব্যে উঠে এল তাঁর ক্রিকেট জীবনের নানা চ্যাপ্টার৷ একই ভাবে দীপক চাহারের বক্তব্যে উঠে এল রাজস্থান ক্রিকেট থেকে জাতীয় দলে সুযোগ পাওয়ার কাহিনী৷ চলতি বছরে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে জেরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ক্রুনাল-দীপক৷ এগারোর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন দীপক, অন্যদিকে অলরআউন্ডার ক্রুনাল পান্ডিয়া ১৪ ম্যাচে ১২টি উইকেট সহ ২২৮ রান হাঁকিয়েছেন৷ এখন দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে উঠতি এই দুই ক্রিকেটার কেমন পারফরম্যান্স করে৷

The post টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রথম ভাষণ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tVdl2s

No comments