লখনউ: মাদ্রাসার ছাত্রদের পোশাক বদলে দিয়ে সরকারের মতামত মাদ্রাসাগুলির ঘাড়ে চাপানো হচ্ছে৷ মাদ্রাসার ড্রেসকোড বদলের উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তকে এই ভাবেই সমালোচনায় বিদ্ধ করলেন রাজ্যের মৌলবীরা৷
মাদ্রাসার ড্রেস কোড হঠাৎ পরিবর্তনের দরকার কেন পড়ল, সেই প্রশ্ন করছেন তাঁরা৷ মৌলবীদের মধ্যে পরিচিত মুখ সুফিয়ান নিজামি গোটা ঘটনায় নিজের আপত্তি জানিয়েছেন৷
তাঁর মতে, এভাবে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারে না সরকার৷ কে কি পড়বে, সেটা তার নিজস্ব রুচিবোধ থেকে তৈরি হয়৷ মাদ্রাসার ড্রেস কোড ঐতিহ্যবাহী৷ তাকে পরিবর্তন করে যোগী আদিত্যনাথ নিজের মতামত চাপাতে চাইছেন৷
তাছাড়া মাদ্রাসার ঐতিহ্যবাহী ড্রেস কোড সরকার ঠিক করে দেয়না৷ তা নির্বাচন করার দায়িত্বে রয়েছে বিশেষ কমিটি৷ তাই মাদ্রাসার ড্রেস কোড রাজ্য সরকার নির্বাচন করে পারে না৷
আগে জানানো হয়েছিল উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হবে এনসিইআরটি সিলেবাসের বই। শুধু তাই নয়, বলা হয়েছিল মাদ্রাসাগুলিতে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ও।
এবার কোপ পড়ল তাদের পোশাকের ওপর৷ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে কুর্তা পায়জামা নয়, ছাত্রদের পড়তে হবে শার্ট প্যান্ট৷ মঙ্গলবার এমনই ঘোষণা করেছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মহসিন রাজা৷
মহসিন বলেন আধুনিক এনসিইআরটি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে মাদ্রাসা৷ এবার তাদের পোশাকেও পরিবর্তন আনলে তবেই সম্পূর্ণ রূপে মাদ্রাসায় পরিবর্তন আসবে বলে মনে করছে রাজ্য সরকার৷
আধুনিক শিক্ষায় শিক্ষত হলে, আর মুসলিমদের অনগ্রসর শ্রেণী হিসেবে ধরা হবে না৷ সমাজের সব ক্ষেত্রে তারা অবদান রাখতে পারবনে বলে মন্তব্য করেছেন মন্ত্রী৷
এরআগে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন মাদ্রাসা বন্ধ করে দিলেই মুসলিমদের উন্নয়ন হবে না, প্রয়োজন মাদ্রাসাগুলির আধুনিকীকরণের। মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার দাবি নিয়ে কিছুদিন আগেই আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছিলেন আদিত্যনাথ বলেন, “মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। বরং আমাদের উচিত মাদ্রাসাগুলিকে কী ভাবে আধুনিকীকরণ করা যায় সেই দিকে নজর দেওয়া। এমনকি সংস্কৃত স্কুলগুলিরও আধুনিকীকরণ প্রয়োজন। মাদ্রাসাগুলিতে কম্পিউটারও চালু কড়া উচিত। মুখে সংখ্যালঘু উন্নয়নের কথা বললেই চলবে না। আমাদের অনেক কিছু করতেও হবে।”
The post মাদ্রাসায় কেন শার্ট-প্যান্ট? আপত্তি মৌলবীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IS6fQV
No comments