Home Top Ad

loading...

পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে ইমরান খান: সমীক্ষা

Share:

ইসলামাবাদ:  একের পর এক সরকার বিরোধী প্রবল আন্দোলন৷ রাজধানী অচল করে রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া৷ পাশাপাশি সরকারে থাকা দল ও নাওয়াজ শরিফের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ৷ দুই সমীকরণের চালেই ক্রিকেটের কিং খান এবার পাক মসনদে ? উঠছে এমনই প্রশ্ন৷ সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট, প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে ইমরান খানের দল ক্ষমতায় আসতে পারে৷

সমীক্ষা মিলে গেলে নজির গড়বে পাকিস্তান৷ ক্রিকেটের দুনিয়ার বেতাজ বাদশা হয়ে পাকিস্তানকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন৷ দেশটির প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব যিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন৷ সবমিলে জনমত সমীক্ষায় ইমরানের পাল্লাকে ভারি৷ আগামী ২৫ জুলাই পাক জাতীয় নির্বাচন৷ এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল পিএমএল(এন) ও পিপিপি পাকিস্তানের একাধিকবার ক্ষমতায় এসেছে৷ এবার তাদের থেকে মুখ ফেরাচ্ছেন সাধারণ পাকিস্তানিরা৷ পছন্দের দল হিসেবে উঠেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই৷

ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্ষমতাসীন৷ জাতীয়স্তরে ক্রমশ তার সমর্থন বেড়েছে৷ পরিস্থিতি এমন যে পাকিস্তান মুসলিম লিগ (নাওয়াজ) এর সঙ্গে প্রবল টক্কর চলছে৷ বেশ খানিকটা পিছিয়ে পিপিপি৷

পিএমএল(এন) ক্ষমতা ধরে রাখলে নতুন প্রধানমন্ত্রী হতে পারেন নাওয়াজ শরিফ কন্যা মরিয়ম নাওয়াজ অথবা শাহবাজ শরিফ৷ আবার পিপিপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হতে পারেন নতুন প্রজন্মের পাক নেতা বিলাবল জারদারি ভুট্টো৷ তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র৷ পিতা আসিফ আলি জারদারি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট৷

আর পিটিআই ক্ষমতায় এলে ইমরান খানই হতে চলেছেন প্রধানমন্ত্রী৷ পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় উপহার তথা বিশ্ব চ্যাম্পিয়নের কারিগর তিনিই৷ ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নেমে পড়েই দেশের অন্যতম বিরোধী নেতা হিসেবে চিহ্নিত হয়েছেন৷ সমীক্ষায় ধরা পড়েছে তাঁর দলের সমর্থন ক্রমাগত বেড়েই চলেছে৷

রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের অন্যতম সংবাদপত্র গোষ্ঠী ‘জঙ্গ’ বিশেষ প্রাক নির্বাচনী সমীক্ষা চালায়৷ ‘জঙ্গ’ ও ‘ডন’ একাধারে উর্দু ও ইংরাজিতে পাকিস্তানের অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরে৷ এই বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠীর দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ইমরান খানের দল ও নাওয়াজ শরিফের দল একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছে৷ তিন হাজার পাক নাগরিক এই সমীক্ষায় অংশ নিয়েছেন৷

The post পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে ইমরান খান: সমীক্ষা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tWTzDT

No comments