Home Top Ad

loading...

শেষ আটে সিন্ধু, বিদায় সাইনার

Share:

জাকার্তা: ইন্দোনেশিয়া ওপেনে সাইনার দৌড় শেষ৷ কিন্তু এগোচ্ছেন সিন্ধু৷ বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের আইয়া ওহরিকে হারিয়ে ২৩ তম জন্মদিনটা সেলিব্রেশন করলেন পিভি সিন্ধু৷ পুরুষ সিঙ্গলসের শেষ আটে পৌঁছেছেন এইচএস প্রণয়৷

বিশ্বের তিন নম্বর সিন্ধু গত সপ্তাহে মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে এই জাপানি প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন৷ কিন্তু এদিন তাঁকে হারিয়েই ইন্দোনেশিয়া ওপেনের শেষ আটে পৌঁছে যান রিও অলিম্পিকে পদকজয়ী সিন্ধু৷ মাত্র ৩৬ মিনিটে স্ট্রেট গেমে (২১-১৭,২১-১৪) হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেন হায়দরাবাদি৷ এই জাপানি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এটি পঞ্চম জয় সিন্ধুর৷ শেষ আটের লড়াইয়ে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের বুসানন ও চিনের বিংজিয়াও-এর বিজয়ীর বিরুদ্ধে৷

এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি সিন্ধুর৷ শুরুতে ০-৩ পিছিয়ে থাকলেও পরে ১০-৮ এবং ১৬-১২ এগিয়ে যান ভারতীয় তারকা৷ তার পর আর পিছনে তাকাননি সিন্ধু৷ ২১-১৭ প্রথম গেম জিতে নেন তিনি৷ দ্বিতীয় গেমে শুরু থেকেই অবশ্য আধিপত্য বজায় রাখেন রিও অলিম্পিক এবং চলতি বছরে কমনওয়েলথ গেমসে রুপো জয়ী ভারতীয় তারকা৷ ১০-৩ থেকে ১৭-৮ এগিয়ে গিয়ে গেম ও ম্যাচ নিজের দখলে করে নেন সিন্ধু৷

সিন্ধু সহজেই শেষ ষোলোর বাধা টপকালেও হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সাইনা৷ এদিন প্রি-কোয়ার্টারের লড়াইয়ে চিনের চেন ইউফেইর কাছে হারেন গোল্ড কোস্ট কমনওয়েলথে সোনা জয়ী ভারতীয় তারকা৷ ৪০ মিনিটের লড়াই সাইনা হারেন ১৮-২১,১৫-২১ গেমে৷

পুরুষ সিঙ্গলসে তিন গেমের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন প্রণয়৷ প্রথম গেম হেরেও পরের দু’টি গেমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা৷ ওয়াং-এর বিরুদ্ধে তিন গেমের (২১-২৩, ২১-১৫, ২১-১৩) লড়াই জিতে শেষ আটে পৌঁছন তিনি৷ শেষ চারে ওঠার লড়াইয়ে প্রণয় সম্ভবত কোর্টে নামতে চলেছেন তৃতীয় বাছাই তথা অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনের শি ইউকির বিরুদ্ধে৷

The post শেষ আটে সিন্ধু, বিদায় সাইনার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lW9vSp

No comments