Home Top Ad

loading...

মোদীর দল ছেড়ে মমতার দলে নাম লেখালেন পঞ্চায়েতে জয়ী প্রার্থী

Share:

স্টাফ রিপোর্টার, মালদহ: পঞ্চায়েত নির্বাচনের পরেও মালদহে দলবদল অব্যাহত। এবার বড় ধাক্কা খেল বিজেপি। রতুয়া পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী সুমিত্রা সরকার যোগ দিলেন তৃণমূলে।

যদিও বিজেপির প্রথম থেকেই দাবি করে আসছে গ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির জয়ী প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। যার জেরে আতঙ্কিত হয়ে অনেকেই দল পরিবর্তন করেছে।

আরও পড়ুন: এবার এক ক্লিকে কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট

মালদহে রতুয়া-২ পঞ্চায়েত সমিতিতে মোট ২৪ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৭ টি আসনে জয়ী হয়। বিজেপি পায় তিনটি আসন৷ বাকি আসনগুলো পায় কংগ্রেস। সুমিত্রা সরকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো ১৮টি।

মালদা জেলা তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘দিদির উন্নয়নকে দেখেই বিভিন্ন দল ছেড়ে আমাদের দলে যোগ দিচ্ছেন। রতুয়া ব্লকের পঞ্চায়েত সমিতিতে জয়ী বিজেপি প্রার্থী আমাদের দলে যোগ দিয়েছেন। মালদার অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। জেলার হেভিওয়েট নেতারা রাজ্য নেতৃত্বর সঙ্গে কথা বলছেন। আমরা কারও দল ভাঙিয়ে দলে নিয়ে আসছি না। এগুলি ভিত্তিহীন অভিযোগ।’’

আরও পড়ুন: কৃষি ঋণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সুমিত্রা সরকার বলেন, ‘‘আমি মানুষের জন্য উন্নয়ন করতে এই দলে যোগ দিয়েছি। আর দিদি জেলায় জেলায় উন্নয়ন করেছে। আর তাতেই মুগ্ধ হয়ে আমি এই দলে যোগ দিয়েছি।’’

অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস জেলার বিভিন্ন গ্রামে আমাদের কর্মীদের ভয় দেখিয়ে দলে টানছে। এতে গণতন্ত্রকে হত্যার কাজ করছে শাসক দল। এই জন্য আমরা জেলা পরিষদ সদস্যদের অন্যত্র রাখতে বাধ্য হয়েছি। মানুষ এর যোগ্য জবাব দেবে। এক্ষেত্রে পঞ্চায়েত প্রার্থীকে ভয় দেখিয়ে এই কাজ করেছে তৃণমূল কংগ্রেস।’’

আরও পড়ুন: রেফারি আমাদের শেষ করেছে: ফালকাও

The post মোদীর দল ছেড়ে মমতার দলে নাম লেখালেন পঞ্চায়েতে জয়ী প্রার্থী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IUCXB7

No comments