গুয়াহাটি: সপ্তম পে কমিশনের সুপারিশগুলিকে বাস্তবায়নের সিদ্ধান্ত নিল অসম সরকার৷ সরকারি কর্মচারীরা এবার পেতে চলেছেন বাড়ি ভাড়ার সুবিধা (এইচআরএ)৷ প্রায় ৪৮ লক্ষ সরকারি কর্মচারী অপেক্ষারত বেতন বৃদ্ধির খবরটির জন্য৷
বলা বাহুল্য, এবার অসমবাসীর দোরগোড়ায় হাজির ‘আচ্ছে দিন’৷ অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানান, বেতন অসঙ্গতি কমিটির পুনরায় বিবেচনা করে নেওয়া বাড়ি ভাড়া সংক্রান্ত সুবিধাগুলিকে বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন রাজ্য সরকার৷ সঙ্গে তিনি বলেন, যারা গুয়াহাটিতে কর্মরত তারা এইচআরএ পাবেন ১০ শতাংশ হারে৷ জেলায় এবং অন্যান্যক্ষেত্রে চাকরিরত কর্মীরা পাবেন যথাক্রমে ৮ এবং ৭ শতাংশ এইচআরএ৷
সপ্তম পে কমিশনের সঙ্গে যুক্ত অন্যান্য সুপারিশগুলিকেও বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন রাজ্য (অসম) সরকার৷ শিলংয়ের অসম হাউসে কর্মরত কর্মীদের জন্য বেতন সহ বিশেষ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মূক এবং বধির বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্যও থাকছে বিশেষ সুবিধা৷
শর্মা আরও জানান, প্রাথমিক, জুনিয়র, প্রি-প্রাইমারির প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট টিচারদের বেতন থাকবে ৭,৪০০ টাকা৷ একই বিদ্যালয়ে কর্মরত অপ্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত আন্ডার গ্রাজুয়েট শিক্ষক-শিক্ষিকারা বেতন পাবেন ৬,৮০০ টাকা৷ অন্যদিকে, অপ্রশিক্ষণপ্রাপ্ত আন্ডার গ্রাজুয়েট শিক্ষক-শিক্ষিকারা পাবেন ৬,২০০ টাকা৷
The post রাজ্যবাসীদের জন্য সুখবর! মিলবে নতুন ভাতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MOXYjd
No comments